খেলা

রোনালদো ঝুলিতে‘গোল্ডেন ফুট’

স্পোর্টস ডেস্ক : সিআর সেভেনের কথা বললে ফুটবল প্রেমি সকলেই একবারেই চিনে। এবছরের অধিকাংশ পুরস্কার ক্রিস্টিয়ানো রোনালদোর হাতছাড়া হয়ে গেছে। কিছুদিন আগে তাকে এবং মেসিকে পেছনে ফেলে 'ফিফা দ্য বেস্ট' পুরস্কার জিতে নিয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডভস্কি।

তবে বছরের শেষদিকে সুখবর পেলেন জুভেন্টাসের পর্তুগিজ উইঙ্গার। ২০২০ সালের ‘গোল্ডেন ফুট’ পুরস্কার ঝুলিতে পুরেছেন তিনি। গত ১ ডিসেম্বরেই এই পুরস্কার জেতা নিশ্চিত হয়েছিল রোনালদোর। তবে পুরস্কারের ট্রফি হাতে পেলেন রোববার (২০ ডিসেম্বর) দিনগত রাতে। সুখবরটি এক ইনস্টাগ্রাম পোস্টে নিজেই জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম পোস্টে ৩৫ বছর বয়সী রোনালদো লিখেছেন, ‘গোল্ডেন বুট পুরস্কার জিতে মোনাকোর চ্যাম্পিয়ন প্রোমেনেদে ফুটবলের সর্বকালের সেরাদের সঙ্গে অমর হতে পেরে সম্মানিত বোধ করছি। আমাকে ভোট দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের আন্তরিক ধন্যবাদ। ’

‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস ক্লাব’ নামের একটি সংগঠন ২৮ বছরের বেশি বয়সী সফল খেলোয়াড়দের এই পুরস্কার প্রদান করে। এই নিয়ে ১৮তম বারের মতো এই পুরস্কার প্রদান করা হলো। আর প্রথম পর্তুগিজ খেলোয়াড় হিসেবে এই পুরস্কার বগলদাবা করলেন রোনালদো।

ভোটাভুটির ফাইনাল পর্বে রোনালদোর প্রতিদ্বন্দ্বী ছিলেন লিওনেল মেসি, সদ্য ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জয়ী রবার্ট লেভান্ডভস্কি, জর্জিও চিয়েল্লিনি, নেইমার, সার্জিও রামোস, সার্জিও আগুয়েরো, জেরার্ড পিকে, মোহামেদ সালাহ এবং আর্তুরো ভিদাল।

রোনালদোর আগে ‘গোল্ডেন ফুট’ পুরস্কার জিতেছেন যারা:

. রবার্তো বাজ্জিও (২০০৩)
. পাভেল নেদভেদ (২০০৪)
. আন্দ্রেই শেভচেঙ্কো (২০০৫)
. রোনালদো নাজারিও (২০০৬)
. আলেসান্দ্রো দেল পিয়েরো (২০০৭)
. রবার্তো কার্লোস (২০০৮)
. রোনালদিনহো (২০০৯)
. ফ্রান্সেসকো টট্টি (২০১০)
. রায়ান গিগস (২০১১)
. জলাতান ইব্রাহিমোভিচ (২০১২)
. দিদিয়ের দ্রগবা (২০১৩)
. আন্দ্রেস ইনিয়েস্তা (২০১৪)
. স্যামুয়েল ইতো (২০০১৫)
. জিয়নলুইজি বুফন (২০১৬)
. ইকার ক্যাসিয়াস (২০১৭)
. এদিনসন কাভানি (২০১৮)
. লুকা মদ্রিচ (২০১৯)

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা