খেলা

সোনারগাঁওয়ে পাগলের মেলা!

ক্রীড়া ডেস্ক : সোনারগাঁও হোটেলের সুইমিংপুল এমনিতেই আলোকিত থাকে। শুক্রবার রাতে ক্রিকেটারদের নাচ-গান আর উৎসবে সেটা যেন আরও উজ্জ্বল হয়ে ধরা দিলো! সেটা কীভাবে? বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ দলের ক্রিকেটার, কোচিং স্টাফদের হোটেল সোনারগাঁওয়ে রাখা হয়েছে জৈব সুরক্ষা বলয়ে। সেখানেই আজ রাতে হোটেল সোনারগাঁওয়ের সুইমিং পুলের পাশে একত্রিত হয়ে নিজেদের একঘেয়েমি কাটিয়েছেন পাঁচ দলের ক্রিকেটাররা। মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহদের ঘিরে বাকি ক্রিকেটাররাও যোগ দেন এই আনন্দ উৎসবে।

ঘণ্টা দুইয়ের এমন অনুষ্ঠানে অনেক ক্রিকেটার, কোচ-স্টাফ গান গেয়েছেন। তবে সব আকর্ষণ ছিল ‘পঞ্চপাণ্ডবকে’ ঘিরে। বিশেষ করে ‘বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা’ তাদের গাওয়া এই গানটিতেই সবচেয়ে আনন্দ পেয়েছেন ক্রিকেটাররা। এই গানের তালে তালে সাকিব-তামিম-মাশরাফিরা ছাড়া নেচেছেন সব ক্রিকেটারই। শুধু এই একটি গানই নয়, শুক্রবার রাতে এমন অনেক সুন্দর সুন্দর গানগুলো মাশরাফি-সাকিব-মাহমুদউল্লাহদের কণ্ঠে উঠে এসেছিল।

শুধু ক্রিকেটাররাই নন, মিনিস্টার গ্রুপ রাজশাহীর কোচ সারওয়ার ইমরানও তাদের সঙ্গী ছিলেন। তার গানের তালে তালে নেচেছেন গাজী গ্রুপ চট্টগ্রামের কোচ মোহাম্মদ সালাহউদ্দিনও। একটি গানে একত্রিত হয়ে নাচতে দেখা যায় বিশ্বজয়ী যুব দলের ক্রিকেটারদেরও। তবে বেশি জমেছে পঞ্চপাণ্ডবের নাচ-গান।

জেমসের বিখ্যাত একটি গান (বাবা কত দিন দেখিনি তোমায়) মাশরাফি গাওয়া শুরু করতেই সাকিব বলতে থাকেন, ‘ভাই গানের লিরিক্সটা মনে নাই, অন্য গান ধরেন।’ প্রতিউত্তরে মাশরাফি বলেন, ‘এই গান আমিও পারি না’। তার পর সাকিব বলে ওঠেন, ‘এমন গান ধরেন, যা সবাই গাইতে পারি।’ এটাই শুনেই মাশরাফি গাইতে শুরু করেন, ‘বাবা তোমার দরবার সব পাগলের মেলা’। এর পরেই যেন গানে ফর্ম ফিরে পান সাকিব। এই গানের সুরে সুরে লম্বা চুল দুলিয়ে দুলিয়ে নেচে উঠেন। তার নাচ দেখে পুরো চত্ত্বর যেন ‘ওপেন কনসার্টে’ পরিণত হয়েছিল। চারদিকে মোবাইল ক্যামেরায় ভিডিও ধারণতো চলছিলই। পাশাপাশি মাশরাফি-মাহমুদউল্লাহদের নাচে উজ্জ্বীবিত ছিল বাকিরাও। মাশরাফিতো কিছুক্ষণ পর পর সাকিবের লম্বা চুল টেনে দিচ্ছিলেন।

অবশ্য শুক্রবারের এই আনন্দ উৎসব হৃদয়ে দাগ কেটে গেছে মাশরাফির। উৎসবের আমেজ শেষ হতেই অনুভূতি ভাগাভাগি করতে ফেসবুকে বসে যান বাংলাদেশের সফলতম এই অধিনায়ক। লিখেছেন, ‘ভালোলাগা, ভালোবাসা এক না। .....রিয়াদ—খেলা হবে। কোচ, ফিজিও, ট্রেনার, কম্পিউটার স্পেশালিস্ট, ম্যানেজার, টিম বয়, ম্যাসিওর এবং সব খেলোয়াড়...। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দল, বাংলাদেশের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, ভালোবাসা।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

এশিয়ান যুবাদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ

এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধারের মিশনে মাঠে নামার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন ক...

সাটুরিয়ায় মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা