খেলা

রবিনহোর ৯ বছরের জেল আপিলেও বহাল

স্পোর্টস ডেস্ক : যৌন হেনস্তার অভিযোগে ব্রাজিলিয়ান ফুটবল তারকা রবিনহোর ৯ বছরের কারাদণ্ড আপিলেও বহাল রেখেছেন মিলানের আদালত। ঘটনা ২০১৩ সালের ২২ জানুয়ারি। তখন সিরি ‘আ’ ক্লাব এসি মিলানে খেলতেন রবিনহো। তার পাঁচ বন্ধুকে নিয়ে শহরের একটি নৈশক্লাবে গিয়েছিলেন তিনি। ব্রাজিলের ৩৬ বছর বয়সী এই তারকার বিরুদ্ধে ওই রাতে ধর্ষণের অভিযোগ করেন ২২ বছর বয়সী এক আলবেনিয়ান নারী।

রবিনহোর বন্ধু রিকার্ডো ফালকোকেও সহযোগিতার কারণে কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড এই ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেন। তার আইনজীবী এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন। তবে আদালত আপিল খারিজ করে দিয়েছেন।

রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটিতে খেলে মিলানে যোগ দেন রবিনহো। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ইতালিয়ান ক্লাবটিতে ছিলেন তিনি। যদিও শেষ এক বছর ধারে খেলেন ছেলেবেলার ক্লাব সান্তোসে। এই অক্টোবরে আবারও ব্রাজিলিয়ান ক্লাবে যোগ দিয়েছিলেন রবিনহো। কিন্তু জনরোষের মুখে চারদিনের মধ্যে তার চুক্তি বাতিল হয়।

‘নারীদের প্রতি অসম্মান’ করা একজনকে দলে নেওয়ায় সান্তোসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল ক্লাবটির এক স্পন্সর কোম্পানি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা