খেলা

খুলনাকে হারিয়ে প্লে-অফে ঢাকা

স্পোর্টস ডেস্ক : চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের নিজেদের দ্বিতীয় মোলাকাতে জেমকন খুলনার বিপক্ষে ব্যাট ও বল দুই বিভাগেই দাপট দেখিয়েছে বেক্সিমকো ঢাকা। ব্যাট হাতে সাব্বির-নাঈম-আকবরদের পরে বল হাতেও দলের ভরসার প্রমাণ দেন রবি-মুক্তাররা। দলগত নৈপূণ্যে খুলনাকে ২০ রানে হারিয়ে প্লে-অফও নিশ্চিত করল মুশফিকুর রহিমের দল।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে টস হেরে আগে ব্যাটিং করে বেক্সিমকো ঢাকা নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ১৭৯ রান। এদিন সাব্বির রহমানকে নিয়ে উদ্বোধন করতে নেমে সাকিব আল হাসানের ওপরে চড়াও হয়ে ইনিংসের দ্বিতীয় ওভারেই ২৬ রান সংগ্রহ করেন মোহাম্মদ নাঈম। ১৭ বলে ৩৬ রান করে শহিদুল ইসলামের শিকার হন তিনি। আর দলে যোগ দিয়েই আল আমিন জুনিয়র কাজে লাগান পাওয়া সুযোগটা। এই তরুণের ব্যাট থেকেও আসে ৩৬ রান ২৫ বলে।

এরপরে নাঈমের মতোই এক ওভারে চারটি ছক্কা হাঁকান আকবর আলিও। তার আক্রমণে বিধ্বস্ত হন নাজমুল ইসলাম অপু। মাত্র ১৪ বলে ৩১ রানের ক্যামিও দেখান বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। এরপরে আর কেউ বলার মতো রান করতে না পারলেও একপ্রান্ত আগলে ছিলেন সাব্বির রহমান রুম্মন।

ইনিংস উদ্বোধন করতে নামা এই মারকুটে রান পেয়েছেন এদিন। আউট হওয়ার আগে করেন ৩৮ বলে ৫৬ রান। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কার মার। যাতে ১৭৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় ঢাকা।

খুলনার হয়ে এদিন ৪ ওভারে ২৬ রান খরচায় একটি উইকেট শিকার করেন মাশরাফি। হাসান ২৩ রানে ১টি ও শহিদুল ৩১ রান খরচে নেন ২টি উইকেট। অন্যদিকে, প্রথম ওভারে কেবল ৩ রান খরচ করার পরেও ৪ ওভার শেষে ৫১ রান খরচ করেন অপু। সাকিব ৩ ওভারে দেন ৩৬ রান।

বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি খুলনা। ঢাকার পক্ষে প্রথম দুটি সাফল্যই এনে দেন রবিউল ইসলাম রবি। জাকির হাসানকে ১ রানে ও সাকিব আল হাসানকে ৮ রানে প্যাভিলিয়নের পথ দেখান এই স্পিনার।

মাহমুদউল্লাহ রিয়াদ ধীরগতিতে ২৩ রান (২৬ বল) করেন। মাশরাফি ১ ও আরিফুল ৭ রানে ফিরে যান। সম্ভাবনা দেখিয়েছিলেন শামীম হোসেন। তবে তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। ২ চার ও ২ ছক্কায় ৯ বলে ২৪ রান করে বিদায় নেন এই তরুণ।

সতীর্থদের আসা-যাওয়া দেখতে দেখতে অর্ধশতক তুলে নেন জহুরুল ইসলাম। ৪ চার ও ২ ছক্কায় ৩৬ বলে ৫৩ রান করেন তিনি। তবে তার একার এই লড়াই খুলনাকে জেতাতে সক্ষম হয়নি। খুলনা অলআউট হয়েছে ১৫৯ রানে। ফলে ঢাকা পেল ২০ রানের জয়।

ঢাকার পক্ষে রুবেল ও মুক্তার আলি ২টি করে উইকেট শিকার করেন। তবে একাই ৫টি উইকেট শিকার করেন রবিউল ইসলাম রবি। ম্যাচ সেরাও হন তিনি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

কিশোর-শিশুরাই আগামীর দেশ পরিচালনা করবে

‘সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, সে বিষয়ে...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থা...

শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় ছাত্রদলের সেবাকেন্দ্র স্থাপন

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ চান্স প্রাপ্ত শিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা