খেলা

কুয়াশায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সময় পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক : ধীরে ধীরে বাড়ছে শীতের প্রকোপ। সন্ধ্যা না হতেই কুয়াশায় ছেয়ে যায় শহর। বাড়তে থাকে শিশিরের বিড়ম্বনা। দিনের বেলাতেও দেখা মেলে না সূর্যর। এ অবস্থায় ক্রিকেট মাঠে বল-ব্যাট নিয়ে খেলা হয়ে ওঠে দুষ্কর।

তাই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সময়-সূচিতে পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘন কুয়াশা আর অতিরিক্ত শিশিরের কারণে টুর্নামেন্টের শেষ দিকে এসে ক্রিকেট বোর্ড সূচি পরিবর্তন করতে বাধ্য হয়।

নতুন সময়ানুযায়ী প্রথম ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে ১২টায় (টস ১২টা) ও দ্বিতীয় ম্যাচ শুরু হবে সাড়ে ৫টায় (টস ৫টা)। নতুন সময় কার্যকর হবে ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) ম্যাচ থেকে।

যে দিনগুলোতে কেবল ম্যাচ একটাই ওইদিন খেলা শুরু হবে সাড়ে ৪টায়। টস হবে ৪টায়। অর্থাৎ টুর্নামেন্টর দ্বিতীয় কোয়ালিফায়ারও ফাইনাল ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৪টায়।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টেকনিক্যাল কমিটির কনভেনার জালাল ইউনুস স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা