খেলা

২ সেঞ্চুরি আর রান বন্যার ম্যাচে বরিশালের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ১৪ ম্যাচ ধরে সেঞ্চুরি দেখা যায়নি কারও ব্যাটে। সেই খরা কাটলো মঙ্গলবার। তাও এবার একই ম্যাচে দুটি সেঞ্চুরি হয়েছে। নাজমুল হোসেন শান্তর শতকের পাল্টা জবাব ম্যাচজয়ী সেঞ্চুরিতে দিয়েছেন পারভেজ হোসেন ইমন।

নাজমুল হোসেন শান্তর প্রথম সেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে ২২০ রানের পাহাড়সম সংগ্রহ করেছে মিনিস্টার রাজশাহী। ফরচুন বরিশাল বোলারদের কাঁদিয়ে আসরের প্রথম তিন অঙ্কের ম্যাজিক ফিগার তুলে নেন রাজশাহী অধিনায়ক শান্ত। টুর্নামেন্টে এটি এখন পর্যন্ত কোনো দলীয় সর্বোচ্চ স্কোর।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় দু’দল। যেখানে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

তবে তামিমের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন রাজশাহীর দুই ওপেনার শান্ত ও আমিনুল ইসলাম ইমন। উদ্বোধনী জুটিতে তারা ১২.২ ওভারে ১৩১ রানের পার্টনারশিপ গড়েন। কিন্তু আমিনুল ৬৯ রানে ফিরে গেলেও উইকেটে অবিচল থাকেন শান্ত। আমিনুল ৩৯ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংস সাজিয়ে সুমন খানের বলে ফেরেন।

দলের পরের ব্যাটসম্যানরা অবশ্য নিজেদের সেভাবে আর মেলে ধরতে পারেননি। কিন্তু একাই টেনে নেন শান্ত। দলকে সামনের থেকে নেতৃত্ব দিয়ে তুলে নেন রেকর্ড সেঞ্চুরি। ৯৬ রান থেকে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরির দেখা পান এই বাঁহাতি। সেঞ্চুরি পূরণ করেন ৫২ বলে।

কামরুল ইসলাম রাব্বির ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ৫৫ বলে ৪টি চার ও ১১টি ছক্কায় ১০৯ করেন তিনি।কামরুল ইসলাম রাব্বি শেষ ওভারে দারুণভাবে ঘুরে দাঁড়ান। সেই ওভারেই হ্যাটট্রিকসহ তিনি ৪টি উইকেট তুলে নেন। এছাড়া সুমন খান ২টি উইকেট লাভ করেন।

মিনিস্টার গ্রুপ রাজশাহীর ৭ উইকেটে ২২০ রানও ছেলেখেলা করে তাড়া করেছে ফরচুন বরিশাল। ১১ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে তারা।ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন পারভেজ হোসেন ইমন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

কিশোর-শিশুরাই আগামীর দেশ পরিচালনা করবে

‘সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, সে বিষয়ে...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থা...

শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় ছাত্রদলের সেবাকেন্দ্র স্থাপন

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ চান্স প্রাপ্ত শিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা