খেলা

এবার বাবর আজমের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা

ক্রীড়া ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে এবার হত্যা চেষ্টার মামলা করা হয়েছে। হামিজা মুখতার নামের সেই নারী এর আগে বাবর আজমের বিরুদ্ধে যৌন হয়রানি ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন।

সোমবার (০৭ ডিসেম্বর) খবরটি নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ।

মামলাকারী নারী দাবি করেছেন, লাহোরের কাহনা পুলিশ স্টেশনের সামনে তার গাড়ীতে গুলি চালায় মোটরসাইকেল আরোহী কয়েকজন সশস্ত্র লোক। ঐ নারীর অভিযোগ নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে সুরক্ষা চেয়ে তিনি বলেন, আমার জীবন ঝুঁকিতে। কয়েকদিন ধরে মৃত্যুর হুমকি পাচ্ছি।

এর আগে গত সপ্তাহে হামিজা এক সংবাদ সম্মেলনে বাবর আজমের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ আনেন। দাবি করেন, তিনি আজমের প্রতিবেশি এবং পুরনো স্কুল সহপাঠী ছিলেন। দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠেছিল। কিন্তু যখন তিনি বাবরকে বিয়ে করতে বলেন তখন এই ক্রিকেটার তাকে ‘ভালবাসার ফাঁদে ফেলে ঠকান’ এবং ‘নির্যাতন’ করেন। এমনটাই বলেন ঐ নারী।

হামিজা নিম্ন আদালতে এক আবেদন দায়ের করেছেন। এই বিবৃতি দিয়ে যে, তিনি ক্রিকেটার হওয়ার জন্য ‘লড়তে থাকা’ বাবরের পেছনে ‘মিলিয়ন রুপি’ অর্থনৈতিক সহযোগিতা দিয়েছেন এবং ব্যয় করেছেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিস্তার চরাঞ্চলে ভোর নামছে কুয়াশার চাদরে

শরতের শেষভাগেই গাইবান্ধার সুন্দরগঞ্জে অনুভূত হচ্ছে...

দুর্নীতি-অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় নয়: ইঞ্জিনিয়ার বকুল

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (র...

আইএমএফের সঙ্গে পাকিস্তানের স্টাফ লেভেল চুক্তি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৭ বিলিয়ন ডলারের বর্ধিত ঋণ সহায়তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা