ছবি: সংগৃহীত
রাজনীতি

জামায়াত নেতৃত্বাধীন জোট সরকার গঠনের সক্ষমতা আছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সান নিউজ অনলাইন

ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এই জোটের সরকার গঠনের সক্ষমতা রয়েছে। তবে সরকার গঠন করলে কে কোন পদে আসবে বা কীভাবে সরকার পরিচালিত হবে—সে বিষয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি। এসব বিষয় পরবর্তীতে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

সোমবার (২৯ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের পক্ষে তিনি মনোনয়ন ফরম জমা দেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, হাদি হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, এই আসনে ছাত্রদল নেতা সাম্যকেও হত্যা করা হয়েছে। এলাকাটিকে তিনি ‘মৃত্যুর উপত্যকা’ হিসেবে উল্লেখ করে বলেন, এখানে আর কোনো মৃত্যু তারা দেখতে চান না। তিনি ঢাকা-৮ আসনকে নগরের সবচেয়ে সুন্দর ও পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন।

দল থেকে কয়েকজন নেতার পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি বাস্তবিকভাবে দল গঠনের দিকে এগিয়ে যাচ্ছে। বিএনপির সঙ্গে গেলে যেমন দ্বিমত হতো, তেমনি জামায়াতের সঙ্গেও কিছু দ্বিমত রয়েছে। এসব দ্বিমতকে তারা শ্রদ্ধার সঙ্গে দেখেন বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, এটি কোনো আদর্শিক জোট নয়। সংস্কার, বিচার ও অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে একমত হওয়ার ভিত্তিতেই এই জোট গঠিত হয়েছে। সবাই মিলে দেশকে দুর্নীতিমুক্ত করার ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, এই আসনে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে তিনি ঢাকা-১৮ আসন থেকে নির্বাচনের জন্য এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা