ছবি: সংগৃহিত
রাজনীতি

টিএসপি সারের দাম নিয়ে ‘সিন্ডিকেটের’ অভিযোগ পাটওয়ারীর

নিজস্ব প্রতিবেদক

টিএসপি সারের দাম নিয়ে প্রশ্ন তুলে ‘সিন্ডিকেটের’ অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কৃষকদের সার কিনতে হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

বুধবার (১২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘টিএসপি সারের সরকারি দাম ১ হাজার ৩৫০ টাকা। কৃষককে কিনতে হচ্ছে ১ হাজার ৮০০ টাকায়!’

তিনি দাবি করেন, প্রতি বস্তা সারে অতিরিক্ত ৪৫০ টাকা নেওয়া হচ্ছে। এই অর্থ কোথায় যাচ্ছে এবং কার পকেটে যাচ্ছে—এমন প্রশ্ন তুলে তিনি এর সঙ্গে জড়িতদের শনাক্ত করার দাবি জানান।

পোস্টে তিনি আরও লেখেন, ‘কারা এই সিন্ডিকেট চালাচ্ছে?’ পাশাপাশি অভিযোগ করেন, ‘সিন্ডিকেটের কারও নাম নেই, পরিচয় নেই; তারা যেন অদৃশ্য ভূত।’

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও লেখেন, ‘এই সিন্ডিকেটের নেপথ্যের হোতা হিসেবে বারবার ভাইয়ার নামই সামনে আসছে।’

পরে পোস্টের মন্তব্যের ঘরে তিনি লেখেন, ‘সবার আগে সিন্ডিকেট, সবার আগে ভাইয়া। ভাইয়া সিন্ডিকেট রাজ্যে সবাইকে স্বাগত!’

তবে তার পোস্টে উল্লেখ করা ‘ভাইয়া’ বলতে কাকে বোঝানো হয়েছে, তা স্পষ্ট করেননি এনসিপির এই নেতা। এ বিষয়ে সংশ্লিষ্ট কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩২ রানে...

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্...

বৃষ্টি উপেক্ষা করেই প্রস্তুত বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে গত ২৫ সেপ্টেম্বর জাপানে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ...

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৮

ইউক্রেনজুড়ে রাশিয়ার তীব্র সামরিক হামলায় শিশুসহ অন্তত আটজন নিহত এবং বহু মান...

ধ্বংসস্তূপের মধ্যেই রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সীমিত চিকিৎসাসেবা

রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা