ছবি: সংগৃহিত
রাজনীতি

বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সুনামগঞ্জে ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিরাই শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৮ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থানা পয়েন্ট, বাগানবাড়ি কমিউনিটি সেন্টার, দিরাই বাজার ও কলেজ রোড এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার থানা পয়েন্টে বিএনপির একটি পক্ষের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। অন্যদিকে, এ কর্মসূচির বিরোধিতা করে অবস্থান নেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের বিএনপির সংসদ সদস্য ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরীর অনুসারীরা। কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই দুই পক্ষের মিছিল ও পাল্টা মিছিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

কর্মসূচি নিয়ে বিরোধ

দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) দিরাই থানা পয়েন্টে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ‘জুলাই স্মরণ সমাবেশ’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নাছির উদ্দিন চৌধুরী। ওই সমাবেশে তিনি ৮ আগস্ট বিএনপির নামে পৃথক সমাবেশ আয়োজনের সমালোচনা করেন।

তার দাবি, ৬ আগস্টের কর্মসূচিই ছিল বিএনপির মূল সমাবেশ। এর বাইরে পৃথক কর্মসূচি আয়োজন করা হলে দলের বিভক্তি আরও বাড়তে পারে।

এর মধ্যেই দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুকসহ পৌর বিএনপির কয়েকজন নেতার উদ্যোগে শনিবার একই স্থানে পৃথক সমাবেশের আয়োজন করা হয়। আয়োজক পক্ষের নেতাকর্মীরা এটিকে বিএনপির দলীয় কর্মসূচি হিসেবে দাবি করেছেন।

অন্যদিকে, নাছির উদ্দিন চৌধুরীর অনুসারীদের দাবি, শনিবারের সমাবেশটি দলের অনুমোদিত নয়। এ কারণে তারা কর্মসূচিটি প্রত্যাখ্যান করেছেন।

১৪৪ ধারা জারি

পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই দিরাই শহরের বিভিন্ন এলাকায় দুই পক্ষের নেতাকর্মীদের মিছিল ও অবস্থান দেখা যায়। এতে সংঘাতের আশঙ্কা তৈরি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থান নেয়।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে থানা পয়েন্ট, বাগানবাড়ি কমিউনিটি সেন্টার, দিরাই বাজার ও কলেজ রোড এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিব সরকার বলেন, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একটি পক্ষ সমাবেশ শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোনো সংঘাতের ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদন লেখা পর্যন্ত বড় ধরনের কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভক্তি ও উত্তেজনা বিরাজ করছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা