সারাদেশ

কোম্পানীগঞ্জে আ. লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে আবারও উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনকে কেন্দ্র করে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে আবারও সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল গ্রুপ ও মির্জা কাদের গ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বান করেছেন।

মঙ্গলবার ( ২৩ মার্চ ) সন্ধ্যায় কর্মসূচী ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ।

বুধবার ( ২৪ মার্চ )সকালে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছেন বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা।এ ঘটনায় কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপ আবারও মুখোমুখি অবস্থানে। এতে উত্তেজনা বিরাজ করছে।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান ও সাধারণ সম্পাদক নুরনবী স্বাক্ষরিত কর্মসূচিতে বলা হয়েছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ রাতে উপজেলার প্রত্যেক ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাষণ সম্প্রচার, ২৬ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকালে প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বিকেল ৩টায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে শহীদ নুরুল হক বীর উত্তম অডিটোরিয়ামে আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করা হয়। সকল কর্মসূচি পালনে যথাযথ ব্যবস্থা গ্রহণে দলীয় সকল নেতাকর্মীদের অনুরোধ করা হয়েছে।

এদিকে মির্জা কাদের ঘোষিত কর্মসূচি বলা হয়, ২৫ মার্চ সকাল ১০টায় ১৬ নম্বর সুইচ গেট সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পমাল্য অর্পণ ও দো’আ, উপজেলার প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাষণ সম্প্রচার। ২৬ মার্চ সকাল থেকে প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০ টায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরাল এবং শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, বিকাল ৩টায় পৌর মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ‘দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়ে প্রশাসন অবগত আছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা