খেলা

নবাগত কাদিজের কাছে হেরেছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগ ২ থেকে এবারই লা লিগায় উঠে এসেছে কাদিজ আর নবাগত এই দলের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরেছে বার্সেলোনা। বিশ্রাম শেষে এই ম্যাচেই স্কোয়াডে ফিরেছিলেন লিওনেল মেসি, তাঁর সঙ্গে আক্রমণভাগে ফিলিপ কুতিনহো, অ্যান্তোনিও গ্রিজম্যান আর মার্টিন ব্র্যাথওয়েট। নিজেদের সেরা একাদশ নিয়েও কাদিজের কাছে হারতে হলো কাতালান ক্লাবটিকে।

ঘরের মাঠে ম্যাচের মাত্র ৮ মিনিটের মাথায় আলভারো হিমিনেজের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কাদিজ। সেট পিস থেকে উড়ে আসা বল নিজেদের গোলপোস্টের দিকেই ঠেলে দেন বার্সা ডিফেন্ডার মিনগুয়েজা, স্টেগান দুর্দান্ত এক প্রচেষ্টায় বল ফেরান নিশ্চিত গোলের হাত থেকে। তবে দূরের পোস্টে থাকা আলভারো হিমিনেজ হেড করে বল জালে জড়ালে বার্সা পিছিয়ে পড়ে ১-০ ব্যবধানে।

গোল হজমের পর বেশ আক্রমণাত্মক খেলতে শুরু করে বার্সা। একের পর এক আক্রমণে কাদিজের রক্ষণে ফাটল ধরাতে চেষ্টা করে কিন্তু কাদিজের জমাট বাধা রক্ষণে চিড় ধরাতে পারেনি। এভাবে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে পেড্রো আলকালার আত্মঘাতি গোলে ম্যাচে সমতায় ফেরে বার্সা। লিওনেল মেসি বা প্রান্তে থাকা জর্দি আলবার উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন, আর আলবা বল পেয়ে ডি বক্সের ভেতর ক্রস করেন। আলবার ক্রস বিপদমুক্র করতে গিয়ে বল নিজেদের জালে জড়িয়ে ফেলেন পেড্রো আলকালা। আর তাতেই ম্যাচে ১-১ গোলে সমতায় বার্সা।

তবে খুব বেশি সময় বার্সাকে সমতায় থাকতে দেয়নি কাদিজ। গোল হজমের মাত্র ছয় মিনিট পরে ম্যাচে আবারও লিড নেয় কাদিজ। এবার গোল করে বার্সার বিপক্ষে কাদিজকে লিড এনে দেন সাবেক রিয়াল মাদ্রিদ খেলোয়াড় আলভারো নেগ্রেডো। টার স্টেগান আর ক্লেমেন্ট লেংলের চরম এক ভুলে বল পেয়ে যান নেগ্রেডো আর সঙ্গে সঙ্গে বল জালে জড়িয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। জর্দি আলবা লেংলের উদ্দেশ্যে থ্রো ইন করলে তা শট নিতে ব্যর্থ হন লেংলে, তাকে সাহায্য করতে এগিয়ে এসে বলে শট নেন স্টেগান কিন্তু তিনি ভুল করে বল বাড়িয়ে দেন নেগ্রেডোকে। আর বল পেয়ে তা জালে জড়াতে এক চুল ভুল করেননি তিনি।

ম্যাচের ৬৬ মিনিটে লিওনেল মেসির নেওয়া ফ্রিকিক গোলবার ঘেষে বেরিয়ে যায়। এরপর ৭৪ মিনিটে দুই কাদিজ খেলোয়াড়কে কাটিয়ে বা পায়ে দুর্দান্ত শট নেন মেসি কিন্তু তাকে রুখে দেন কাদিজ গোলরক্ষক। শেষ দিকে আরও দুর্দান্ত কিছু আক্রমণ করে বার্সা তবে কাদিজের রক্ষণ ভাঙতে পারেনি কাতালান ক্লাবটি। আর তাই তো শেষ পর্যন্ত কাদিজের মাঠে ২-১ গোলের ব্যবধানে হারতে হলো বার্সেলোনাকে।

চলতি মৌসুমের ১০ ম্যাচের মধ্যে এটি বার্সেলোনার চতুর্থ হার, ৪টি জয় আর দুটি ড্র'তে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে কাতালান ক্লাবটি। বার্সাকে হারানো কাদিজ ১৮ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে। ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ, লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ২০ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা