খেলা

ঢাকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে রাজশাহী

স্পোর্টস ডেস্ক : টানা তিন ম্যাচ হেরে পরাজয়ের হ্যাটট্রিক করার পর শেষ ম্যাচটি জিতেছে বেক্সিমকো ঢাকা। অন্যদিকে জোড়া জয়ে শুরুর পর দুইটি ম্যাচ হেরেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। ফলে ঠিক বিপরীত অবস্থায় রয়েছে দুই দল। তবে নিজেদের মুখোমুখি প্রথম লড়াইয়ে ঢাকাকে হারিয়েছিল রাজশাহী।

শুক্রবার (০৪ডিসেম্বর) ফিরতি পর্বের ম্যাচে মুখোমুখি ঢাকা ও রাজশাহী। যেখানে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত জানিয়েছেন রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সবশেষ ম্যাচে রান তাড়া করে ১ রানে হারলেও, আজ আবারও পরে ব্যাটিংয়ের চ্যালেঞ্জটাই নিচ্ছে তারুণ্যের শক্তিতে বলিয়ান রাজশাহী।

এই ম্যাচের একাদশে পরিবর্তন আনেনি কোনো দল। নিজেদের সবশেষ ম্যাচের একাদশেই ভরসা রেখেছে রাজশাহী ও ঢাকা।

বেক্সিমকো ঢাকা একাদশ
মুশফিকুর রহীম (অধিনায়ক, উইকেটরক্ষক), মোহাম্মদ নাইম শেখ, তানজিদ হাসান তামিম, আকবর আলী, নাইম হাসান, মুক্তার আলি, রুবেল হোসেন, রবিউল ইসলাম রবি, ইয়াসির আলি রাব্বি, শফিকুল ইসলাম ও নাসুম আহমেদ।

মিনিস্টার গ্রুপ রাজশাহী একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), আনিসুল ইমন, রনি তালুকদার, ফজলে মাহমুদ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, শেখ মেহেদি হাসান, এবাদত হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা