খেলা

জাকিরের ঝড়ে বরিশালের বিপক্ষে খুলনার সংগ্রহ ১৭৩

ক্রীড়া ডেস্ক : ফরচুন বরিশালের বিপক্ষে টুর্নামেন্টে দ্বিতীয়বারের দেখায় টস হেরে আগে ব্যাট করতে নামে জেমকন খুলনা। শুরুতেই ওপেনার জহিরুল ইসলামকে হারালেও জাকির হাসান ও ইমরুল কায়েসের ৯০ রানের জুটিতে বড় সংগ্রহের আশা দেখে খুলনা। আর শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটের বিনিময়ে ১৭৩ রানে থামে খুলনা।

খুলনার ব্যাটিং লাইন আপে শুরুতেই আঘাত হানেন পেসার তাসকিন আহমেদ। ইনিংসের তৃতীয় ওভারের ৫ম বলে জহিরুলকে (২) বোল্ড করেন এই পেসার। এরপর খুলনার ঘুরে দাঁড়ানোর পালা। তিনে ব্যাট করতে নামা ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে ৯০ রানের জুটি গড়েন জাকির হোসেন। ১৫তম ওভারে ইমরুল কায়েস (৩৭) কামরুল ইসলাম রাব্বির শিকার হয়ে ফিরলে ভাঙে ৯০ রানের জুটি।

ইমরুল ফেরার পরের ওভারে জাকিরকে নিজের দ্বিতীয় শিকার বানান তাসকিন, আউট হওয়ার আগে ৪২ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন এই ওপেনার। দুর্দান্ত ইনিংসটি সাজান ১০টি চারের মারে। এরপর সাকিব আল হাসান ১০ বলে ১৪ রানে ফিরলে ১৩০ রানেই ৪ উইকেট হারায় খুলনা। শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের ১৪ বলে ২৪ রানে নির্ধারিত ২০ ওভারে খুলনার সংগ্রহ দাঁড়ায় ১৭৩ রান।

বরিশালের হয়ে তিনটি উইকেট নেন কামরুল ইসলাম রাব্বির আর দুটি উইকেট নেন তাসকিন আহমেদ।

সংক্ষিপ্ত স্কোরকার্ড : জেমকন খুলনা: ১৭৩/৬, ২০ ওভার, (জাকির ৬৩; ইমরুল ৩৭; রিয়াদ ২৪), (তাসকিন ২/৪৩; রাব্বির ৩/৩৩)

টস জিতে খুলনাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক: রাষ্ট্রপতি 

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক। উপমহাদে...

হলি আর্টিজান হামলার এক দশক

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার আজ ১০ ব...

ভারতের রাজস্থানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭, আহত ২২

ভারতের রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত এবং আরও ২২ জন আহত হয...

বিচারক-আইনজীবীদের পোশাকবিধিতে নির্দেশনা 

দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে বিচারক ও আইনজীবীদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা