খেলা

কাতার জয়ের মিশনে আজ মাঠে নামবে জামাল ভূঁইয়ারা

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ ও কাতার-ফুটবলে দুই দেশের পার্থক্য আকাশ আর পাতাল। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের থেকে ১২৫ ধাপ এগিয়ে কাতার। মোটা দাগে লিখে দেয়া যায়, সুপার ফেভারিট হিসেবে শুক্রবার (৪ ডিসেম্বর) লাল সবুজ জার্সিধারীদের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নামবে এশিয়ান চ্যাম্পিয়নরা।

কিন্তু বাংলাদেশ কি নামার আগেই হেরে যাবে? না, অধিনায়ক জামাল ভূঁইয়া সেটা চান না। লড়াই করতে চান ২০২২ বিশ্বকাপের আয়োজকদের বিপক্ষে। শক্তিশালী দল হিসেবে কাতারকে সমীহ করলেও সেটা মাথা নত পর্যায়ে নিতে চান না অধিনায়ক। তিনি কাতারের মাটিতে তাদের রুখে দিয়ে এক পয়েন্ট নিয়ে দেশে ফিরতে চান।

দলের বর্তমান অবস্থা সম্পর্কে অধিনায়ক বলেছেন, ‘দলের অবস্থা অনেক ভালো এখন। পাঁচ সপ্তাহ আমরা কঠোর পরিশ্রম করেছি। চারটি ম্যাচ খেলেছি আমরা। তাই ফিটনেস লেভেল এখন খুবই ভালো। সবাই মোটামুটি ফিট আছে।’

কাতারে গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচেই ডিফেন্সের ভুলে গোল খেয়ে হেরেছে জামালরা। সেই ভুলগুলো সম্পর্কে বাংলাদেশ অধিনায়কের মত, ‘শুধু ডিফেন্ডার কিংবা মিডফিল্ডার না, খেলায় সবাই ভুল করতে পারে। স্ট্রাইকাররাও ভুল করতে পারে। আমাদের এ ম্যাচে ভুলের পরিমাণ কমাতে হবে। না হলে আবার একই সমস্যা হবে মাঠে। এ ভুলগুলো কিভাবে শোধরানো যায়, তা নিয়ে আমরা অনুশীলনে কাজ করেছি, পরস্পরের সঙ্গে কথা বলেছি।’

কাতারের বিপক্ষে বাংলাদেশ ডিফেন্স রক্ষা করে প্রতি আক্রমণনির্ভর খেলবে। তাতে ফরোয়ার্ড ও মিডফিল্ডারদেরও মাঝেমধ্যে ডিফেন্ড করতে হবে। এ প্রসঙ্গে জামাল ভূইঁয়া বলেন, ‘মাঠে সবাই একসাথে কাজ করবে। সবাই একসাথে ডিফেন্ড করবে, সবাই একসাথে অ্যাটাক করবে। আমি মনে করি, আমরা একটা টিম। আমরা শুধু ডিফেন্ডার, মিডফিল্ডার কিংবা স্ট্রাইকার না। আমরা সবাই মিলেই একসাথে কাজ করবো। আশা করি মাঠে ভালো একটা বাংলাদেশ দল দেখা যাবে।’

এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে লক্ষ্যের কথা বলতে গিয়ে জামালের আত্মবিশ্বাস, ড্র করতে পারবেন তারা। বাংলাদেশ দলপতি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে অন্তত এক পয়েন্ট পাওয়া। যদিও কাতার অনেক শক্তিশালী দল। ওরা এশিয়া চ্যাম্পিয়ন। এক পয়েন্ট পেলে সেটা আমাদের জন্য দারুণ হবে। সেটা করতে হলে আমাদের ভালো করতে হবে। আশা করছি এক পয়েন্ট পাব, ইনশাআল্লাহ।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা