খেলা

বরিশালকে ১৭৪ রানের টার্গেট দিলো খুলনা

স্পোর্টস ডেস্ক : ব্যাটিং পজিশন পরিবর্তন করেও রানের দেখা পেলেন না সাকিব আল হাসান। তবে ওপেনিংয়ে নামা উইকেটরক্ষক জাকির হাসানের ঝড়ো ইনিংসে ফরচুন বরিশালকে ১৭৪ রানের টার্গেট দিয়েছে জেমকন খুলনা।

শুক্রবার (০৪ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামে মাহমুউদল্লাহ রিয়াদের দল। তবে এবার সাকিবের পরিবর্তে ওপেনিংয়ে নামেন জহুরুল ইসলাম ও জাকির হাসান। কিন্তু শুরুটা ভাল হয়নি খুলনার। দলীয় ১৯ রানে বিদায় নেন জহুরুল (২)। এরপর ইমরুল কায়েসকে নিয়ে দলের রানের চাকা সচল রাখেন জাকির।

তাদের ৯০ রানের জুটি ভাঙেন কামরুল ইসলাম। তামিম ইকবালের হাতে বন্দী হয়ে সাজঘরে ফেরেন ইমরুল (৩৭)। এর পরপরই ফেরেন জাকির। তার ৪২ বলে ৬৩ রানের ইনিংসটি সাজানো ছিল ১০ চারে। দলীয় ১৩০ রানে চতুর্থ উইকেট হিসেবে আউট হন সাকিব (১৪)।

শেষদিকে অধিনায়ক মাহমুদউল্লার ১৪ বলে ২৪ রানের ওপর ভর করে ৬ উইকেটে ১৭৩ রান করে খুলনা। এর আগে শামীম হাসান করেন ৬ রান। আরিফুল হক ৬ ও শুভাগত হোম ৫ রানে অপরাজিত থাকেন। বরিশালের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন কামরুল। ২ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা