খেলা

চার বাঘিনীর করোনা জয়

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ক্যাম্পের যে চার নারী ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তাদের দ্বিতীয়বার পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। এই চার নারী ফুটবলার হলেন- সিরাত জাহান সপ্না, রেহানা আক্তার, শামসুন্নাহার ও আনাই মোগিনি।

করোনা পজিটিভ হওয়ার পর এই চার নারী ফুটবলার বাফুফের ক্যাম্পেই আইসোলেশনে ছিলেন। সেখানেই তাদের চিকিৎসা করিয়েছে বাফুফে। গত ১০ অক্টোবর বাফুফে ভবনে অনূর্ধ্ব-১৭ মেয়েদের আবাসিক ক্যাম্প শুরু হয়েছে। ক্যাম্প শুরুর আগে সব খেলোয়াড় ও স্টাফকে করোনাভাইরাস পরীক্ষা করিয়েছিল। যাদের ফলাফল নেগেটিভ এসেছিল তারাই কেবল ক্যাম্পে উঠতে পেরেছিলেন।

ক্যাম্প শুরুর ১৫ দিন পরপর খেলোয়াড়সহ সবাইকে করোনা পরীক্ষা করিয়েছে বাফুফে। ২৫ নভেম্বর ক্যাম্পের খেলোয়াড় এবং স্টাফদের কোভিড-১৯ পরীক্ষা করালে এই চার ফুটবলার এবং ২জন স্টাফের ফল পজিটিভ আসে। ১ ডিসেম্বর তাদের পুনরায় কোভিড-১৯ পরীক্ষা করানো হলে বুধবার সবার ফলাফল নেগেটিভ আসে।

ক্যাম্পের খেলোয়াড় ছাড়াও বাফুফে চলমান নারী লিগের ক্লাবগুলোর সব খেলোয়াড় ও অফিসিয়ালকে কোভিড-১৯ পরীক্ষা করায়। মধ্যবর্তী দলবদলের পর আবার সব খেলোয়াড়কে করোনাপরীক্ষা করা হয়। তাতে কয়েকজন খেলোয়াড়ের দেহে করোনাভাইরাস সনা্ত হলে তাদের লিগের খেলা থেকে বিরত রাখা হয়।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা