খেলা

এ যেন সেই পুরনো মোস্তাফিজ…

স্পোর্টস ডেস্ক : মোস্তাফিজের আগের সেই ধার আর নেই, এমন কথা শোনা যাচ্ছিল বহুদিন ধরে। গত ওয়ানডে বিশ্বকাপে উইকেট পেলেও রান খরচ করেছেন দেদারছে। তারপর জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে গিয়ে মার খেয়েছেন। ভারত সফরটা কাটল আরও বাজে। পাকিস্তান সফরেও ভালো করতে পারেননি। বাঁহাতি পেসারের দুর্দশার শুরু হয়েছে মূলত সেই কাঁধের অস্ত্রোপচারের পর থেকেই। কাটারে আগের ধার দেখা যাচ্ছিল না, বোলিংয়ে ছিল না বৈচিত্র্য। ব্যাটারসম্যানরা সহজেই খেলতে পারছিলেন মোস্তাফিজকে। আন্তর্জাতিক ক্রিকেটে শুরুর সেই মোস্তাফিজকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না। কেউ কেউ বলছিলেন 'দ্যা ফিজ ফিনিশড'!

মোস্তাফিজের আন্তর্জাতিক অভিষেকটা যেমন হয়েছিল বাংলাদেশ ক্রিকেটে আগে তা কখনো দেখা যায়নি। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামার পর থেকেই ম্যাচ উইনার হিসেবে পরিনত হয়েছিলেন। ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের ব্যাটসম্যানদের কাঁপিয়ে আইপিএল জিতে এসেছেন। সেই সময়টাতে পুরো বিশ্বের কাছেই মোস্তাফিজ ছিলেন মুর্তমান এক আতঙ্ক। মোস্তাফিজের সেই রূপ আবারও দেখা যাচ্ছে কিছুদিন যাবত।

করোনাভাইরাসের আগে জিম্বাবুয়ে সিরিজে ভালো বোলিং করেছেন। করোনা বিরতির পর ঘরোয়া ক্রিকেটে আরও ভয়ঙ্কর তরুণ পেসার। গত প্রেসিডেন্ট'স কাপে চার ম্যাচের মধ্যে তিনটিতেই দুর্দান্ত বোলিং করেছিলেন। চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তাকে দেখে মনে হচ্ছে, এ যেন সেই পুরনো মোস্তাফিজ।

গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৯টি। টপাটপ উইকেট তুলে নেওয়ার পাশাপাশি রান খরচেও কিপটে মোস্তাফিজ। তিন ম্যাচে ১১.১ ওভার বোলিং করে মাত্র ৪১ রান খরচ করেছেন। অর্থাৎ ওভারপ্রতি রান দিয়েছেন ৩.৬৭, গড় ৪.৫৫। বাঁহাতি পেসারের কাটার-স্লোয়ার গুলো এখন দারুণ কার্যকর। বাউন্সার, ইয়র্কার এখন বেশি ধারালো। বোলিংয়ে দারুণ বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে।

প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে দুই উইকেট নিয়ে দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনার ব্যাটসম্যানদের রীতিমতো নাস্তানাবুদ করলেন মোস্তাফিজ। চার ওভার বোলিং করে চার উইকেট নিয়েছেন মাত্র ৫ রান খরচ করে! আজ ফরচুন বরিশালের বিপক্ষে ২৩ রান খরচায় নিয়েছেন তিন উইকেট।

প্রতি ম্যাচেই মোস্তাফিজকে স্লগ ওভারের জন্য রেখে দিচ্ছেন গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। অধিনায়কের প্রত্যাশামতো প্রায় প্রতি ম্যাচেই প্রতিপক্ষের বিপদ বাড়াচ্ছেন মোস্তাফিজ।

সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতে পুর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তারপর জাতীয় দলের ব্যস্ত সূচি। মোস্তাফিজকে নিশ্চয় সেই সময়গুলোতেও বর্তমান ফর্মে দেখতে চাইবেন বাংলাদেশি ক্রিকেট ভক্তরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিস্তার চরাঞ্চলে ভোর নামছে কুয়াশার চাদরে

শরতের শেষভাগেই গাইবান্ধার সুন্দরগঞ্জে অনুভূত হচ্ছে...

দুর্নীতি-অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় নয়: ইঞ্জিনিয়ার বকুল

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (র...

আইএমএফের সঙ্গে পাকিস্তানের স্টাফ লেভেল চুক্তি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৭ বিলিয়ন ডলারের বর্ধিত ঋণ সহায়তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা