খেলা

শচিনের রেকর্ড ভেঙে সবার ওপরে কোহলি

স্পোর্টস ডেস্ক : পূর্বসূরী শচিন টেন্ডুলকারের রেকর্ডগুলো একের পর এক মুড়ি-মুড়কির মতো ভেঙে চলেছেন বিরাট কোহলি। রোববার (২৯ নভেম্বর) সিডনিতে ইতিহাসের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ২২ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক ছুঁয়েছেন ভারতীয় অধিনায়ক।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২২ হাজার রানের রেকর্ডটি ছিল শচিনের দখলে। ভারতের কিংবদন্তি এই ব্যাটসম্যান ৪৯৩ ইনিংস নিয়েছিলেন ২২ হাজার রানে পৌঁছতে। কোহলি তাকে ছাড়িয়েছেন ৩১ ইনিংস কম খেলে, তার লাগল ৪৬২ ইনিংস।

কোহলি আর শচিনের পরে এই তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা। তার লেগেছে ৫১১ ইনিংস। পরের অবস্থানটি অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংয়ের। ৫১৪ ইনিংসে ২২ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন তিনি।

রোববার (২৯নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৩ বলে ৮৯ রানের ইনিংস খেলেন কোহলি। এই ইনিংসের পর আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট রান দাঁড়িয়েছে ২২,০১১। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তার রান যথাক্রমে ৭২৪০, ১২৮৩৪ ও ২৭৯৪।

সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মোট রান সংগ্রহকারীর তালিকায় এখন আটে রয়েছেন কোহলি। এখানে শীর্ষে রয়েছেন তার স্বদেশি শচিনই। ৩৪,৩৫৭ রান নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন ভারতের সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যানের।

শচিনের পর আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা পাাঁচে আছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (২৮,০১৬ রান), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (২৭,৪৮৩ রান), শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে (২৫,৯৫৭ রান) এবং দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (২৫,৫৩৪ রান)।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা