খেলা

বাবর আজমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক তরুণী। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার না পেয়ে শনিবার সংবাদ সম্মেলন করে বাবরের বিরুদ্ধে যৌন হেনস্তা, শারীরিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ এনেছেন তিনি।

ওই তরুণী বাবরকে নিজের স্কুল সময়ের বন্ধু বলে দাবি করেছেন। তার দাবি, বাবর বছরের পর বছর তাকে ব্যবহার করেছেন। নিজের যাবতীয় খরচের টাকা নিয়েছেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেছেন। এমনকি বাবরের সঙ্গে শারীরিক সম্পর্কে তিনি অন্তঃসত্ত্বাও হয়েছিলেন।

ওই তরুণী জানান, পাকিস্তানের তারকা ব্যাটসম্যানের সঙ্গে তার সম্পর্ক ২০১০ সাল থেকে। তখন বাবরের এত খ্যাতি ছিল না। স্কুলে পড়াকালীন বাবর তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এমনকি তারা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্তও নেন।

কিন্তু এরই মধ্যে জাতীয় দলে ডাক পেয়ে যান বাবর এবং খ্যাতির শিখরে পৌঁছাতেই বেকে বসেন তিনি। তাকে এই ঘটনা প্রকাশ্যে না আনার জন্য চাপ দেওয়া হতো, মারধর করা হতো। এমনকি খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি তার।

তবে এ বিষয়ে বাবর আজমের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তিনি এই মুহূর্তে নিউজিল্যান্ডে পাকিস্তান দলের সদস্যদের সঙ্গে কোয়ারেন্টাইনে আছেন। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ হলেই কিইয়িদের বিরুদ্ধে টেস্ট ও টি-২০ খেলার কথা তাদের।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা