খেলা

পুলিশ-আনসারের বড় জয়ে শুরু হ্যান্ডবল

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আনসারের বড় জয়ের মধ্যে দিয়ে রোববার শুরু হয়েছে ফেডারেশন কাপ হ্যান্ডবল। শহীদ (ক্যাপ্টেন) এম. এনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ৪৮-৭ গোলে হারিয়েছে হ্যান্ডবল ট্রেনিং সেন্টারকে। শিরিনা একাই করেছেন ১৬ গোল। রুবিনা করেছেন ১১ গোল। টেনিং সেন্টারের জারা ৫ গোল করেছেন।

অন্য ম্যাচে বাংলাদেশ আনসার ৩৭-৬ গোলে হারিয়েছে ফরিদপুরকে। আনসারের খাদিজা ৮, আলপনা ৬, পারুল ৫ গোল করেছেন। ফরিদপুরের স্মুতি করেছেন ৩ গোল। উদ্বোধনী ম্যাচে জামালপুর স্পোর্টস একাডেমি ২২-১৫ গোলে নওগাঁকে হারিয়েছে।

অন্য দুই খেলায় ফরিদপুর ২৬-১৪ গোলে হ্যান্ডবল ট্রেনিং সেন্টারকে এবং তেঁতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থা ৩৫-১৭ গোলে হারিয়েছে যশোরকে।

প্রধান অতিথি হিসেবে ফেডারেশন কাপ হ্যান্ডবল উদ্বোধন করেন ইংরেজি দৈনিক ডেইলি সান-এর সম্পাদক এনামুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, কোষাধ্যক্ষ কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহসভাপতি ও পরিচালনা কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও পরিচালনা কমিটির সম্পাদক মো. সেলিম মিয়া বাবু ও পরিচালনা কমিটির সহকারী সম্পাদক কামরুন নাহার আজাদ স্বপ্না।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা