খেলা

পরাজয়ের পর জরিমানার শিকার কোহলিরা

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়া সফরের শুরুটা একদমই ভালো হয়নি ভারতের। ৬৬ রানের হারে শুরু হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচ হারের পর আবার জরিমানাও গুনতে হচ্ছে ভারতীয় দলকে। সিডনিতে স্লো ওভার রেটের কারণে ভারতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। আইসিসির ম্যাচ রেফারি ডেভিড বুন জানিয়েছেন, নির্ধারিত সময়ের থেকে ভারতীয় ক্রিকেট দল এক ওভার পিছিয়ে ছিল।
দোষ স্বীকার করে নেওয়ায় ভারতের অধিনায়ক বিরাট কোহলির শুনানির প্রয়োজন হয়নি।

প্রথম ম্যাচে ব্যাট-বলের দারুণ পারফরম্যান্সে ভারতকে উড়িয়ে দেয় অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ৩৭৪ রান তোলে। জবাবে ভারত ৮ উইকেট হারিয়ে ৩০৮ রানের বেশি করতে পারেনি। ৬৬ রানের জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা। রোববার (২৯ নভেম্বর) একই মাঠে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

৭৫ এ থামলেন নানা পাটেকার

উপমহাদেশের অন্যতম জনপ্রিয়, হিন্দি সিনেমার অভিনেতা...

মোস্তাফিজদের ম্যাচ কাদের সঙ্গে, কবে ও কখন?

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা