খেলা

খুলনাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক : কাগজে-কলমে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল জেমকন খুলনা। সে তুলনায় বেশ পিছিয়েই রয়েছে তারুণ্যনির্ভর মিনিস্টার গ্রুপ রাজশাহী। কিন্তু মাঠের খেলায় এতসব হিসেবের সুযোগ নেই। ব্যাটে-বলের লড়াইয়ে দুর্দান্ত পারফর্ম করেই খুলনাকে হারিয়ে দিলো রাজশাহী। এ জয়ে তারা এককভাবে উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে জোড়া ছক্কা হাঁকিয়ে সবেমাত্র ছন্দে ফেরার আভাস দিচ্ছিলেন রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু আউট হয়ে যান সে ওভারেই। তবে আজ আর ভুল করেননি শান্ত। তার অশান্ত ব্যাটিংয়ে খুব সহজেই খুলনার করা ১৪৬ রান তাড়া করার ভিত পেয়েছে রাজশাহী।

অধিনায়ক শান্ত ঝড়ো ফিফটির সঙ্গে ফজলে রাব্বি, রনি তালুকদার ও মোহাম্মদ আশরাফুলদের কার্যকরী ইনিংসে সহজেই খুলনাকে হারিয়ে দিয়েছে রাজশাহী। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৬ রান করেছিল খুলনা। জবাবে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৬ বল হাতে রেখেই ম্যাচ জিতে নিয়েছে শান্তর দল। ৬ উইকেটের জয়ে এখন এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

কিশোর-শিশুরাই আগামীর দেশ পরিচালনা করবে

‘সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, সে বিষয়ে...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থা...

শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় ছাত্রদলের সেবাকেন্দ্র স্থাপন

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ চান্স প্রাপ্ত শিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা