খেলা

মৃত্যুর কারণ জানতে ম্যারাডোনার মৃতদেহের ময়নাতদন্ত

স্পোর্টস ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ডিয়েগো ম্যারাডোনা। এ নিয়ে কোনও সন্দেহ তৈরি না হলেও তার মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে মৃতদেহ নেয়া হয়েছে মর্গে। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর।

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের কাছে একটি মর্গে নেওয়া হয়েছে ম্যারাডোনার মৃতদেহ। যদিও রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর নিশ্চিত করেছেন, কোনও ধরনের সহিংসতার চিহ্ন খুঁজে পাওয়া যায়নি।

ওই প্রসিকিউটর বলেছেন, ‘ডিয়েগো ম্যারাডোনা বেলা ১২টার দিকে মারা যান। ফরেনসিক পুলিশ বিকাল চারটার দিকে কাজ শুরু করেছে। কোনও ধরনের অপরাধ বা সহিংসতার চিহ্ন দেখা যায়নি। সন্দিহান কিছু না ঘটলেও মৃত্যুর কারণ জানতে অটোপসি করা হচ্ছে। আমরা এই পর্যায়ে বলতে পারি, তার মৃত্যু হয়েছে স্বাভাবিক কারণে।’

গত ৩০ অক্টোবর ৬০তম জন্মদিন পালনের পর থেকে অসুস্থবোধ করতে থাকেন ম্যারাডোনা। ২ নভেম্বর হাসপাতালে ভর্তি হলে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধা ধরা পড়ে। সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করা হয়। পরে মাদকাসক্তির কারণে নানা জটিলতা তৈরি হলে ১১ দিন হাসপাতালে থেকে তারপর ছাড়া পান।

হাসপাতাল ছাড়ার দুই সপ্তাহ পর হার্ট অ্যাটাকে হঠাৎ মারা গেলেন ম্যারাডোনা। পুরো বিশ্বকে কান্নায় ভাসিয়ে পাড়ি দিলেন এক অজানা জগতে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা