খেলা

সালমাদের পরাজয়ে জাহানারাদের বিদায়

স্পোর্টস ডেস্ক : দেশের ক্রিকেটভক্তদের বড় আশা ছিল, নারী আইপিএলের ফাইনাল ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামবেন সালমা খাতুন ও জাহানারা আলম। কিন্তু আশায় গুড়েবালি! প্রথম রাউন্ডের শেষ ম্যাচে হারল সালমার ট্রেইলব্ল্যাজার্স, কিন্তু বাদ পড়ে গেল জাহানারার ভেলোসিটি।

যে কারণে ৯ নভেম্বর (সোমবার) ফাইনাল ম্যাচ দর্শক হয়েই থাকতে হবে জাহানারা আলমকে। তবে মাঠ মাতানোর সুযোগ থাকছে সালমার সামনে। টেবিল টপার হয়েই ফাইনালে উঠেছে সালমার দল। সোমবারের ফাইনাল ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন সুপারনোভার মুখোমুখি হবে তারা।

শনিবার রাতে সালমাদের বিপক্ষে ২ রানের জয়েই ফাইনাল নিশ্চিত হয়ে গেছে সুপারনোভার। সমীকরণ এমন ছিল, ট্রেইলব্ল্যাজার্সকে যেকোন ব্যবধানে হারালেই ভেলোসিটিকে বিদায় করে ফাইনালের টিকিট পাবে সুপারনোভা। উত্তেজনাপূর্ণ লড়াইয়ে অল্পের জন্য সেই সমীকরণ মেলাতে পেরেছে হারমানপ্রিত কাউরের দল।

প্রথম পর্বের তিন ম্যাচ শেষে তিন দলেরই জয় একটি করে, পয়েন্টও সমান দুই। তবে নিজেদের প্রথম ম্যাচে ভেলোসিটিকে মাত্র ৪৭ রানে অলআউট করে ম্যাচ জেতায় নেট রানরেটে অনেক এগিয়ে ট্রেইলব্ল্যাজার্স। সেই ম্যাচটি বড় ব্যবধানে হারের কারণেই নেট রানরেটে পিছিয়ে পড়েছে জাহানারাদের ভেলোসিটি।

ট্রেইলব্ল্যাজার্স-ভেলোসিটির ম্যাচের ফলাফলের সুবিধাটা পেয়েছে আসরের উদ্বোধনী ম্যাচ হেরে যাওয়া সুপারনোভা। প্রথম ম্যাচে ভেলোসিটির কাছে হারলেও, নেট রানরেট খুব একটা খারাপ হয়নি তাদের। ফলে শেষ ম্যাচে মাত্র ২ রানের জয়েই ভেলোসিটিকে পেছনে ফেলে ফাইনালে চলে গেছে তারা।

শেষ ম্যাচটিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান করে সুপারনোভা। দুই ওপেনার চামারি আতাপাত্তু ৪৮ বলে ৬৭ ও প্রিয়া পুনিয়া করেন ৩০ বলে ৩৭ রান। এছাড়া তিনে নামা অধিনায়ক হারমানপ্রিত ২৯ বলে খেলেন ৩১ রানের ইনিংস।

ট্রেইলব্ল্যাজার্সের পক্ষে বল হাতে ৪ ওভারে ২৫ রান খরচায় প্রিয়া পুনিয়ার উইকেট নেন বাংলাদেশের সালমা। এছাড়া ঝুলন গোস্বামী ও হারলিন দেওল নেন ১টি করে উইকেট। শেষ ওভারে রানআউটের কারণেই বাকি ৩ উইকেট হারায় সুপারনোভা।

পরে ১৪৭ রান তাড়া করতে নেমে সালমাদের ইনিংস থেমে যায় ১৪৪ রানে। সর্বোচ্চ চেষ্টা করেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি ১৫ বলে ২৭ রানের ঝড় তোলা হারলিন। এছাড়া ৪০ বলে ৪৩ রান করেন দিপ্তী শর্মা। দুই ওপেনার দেবেন্দ্র ডটিন ১৫ বলে ২৭ ও স্মৃতি মান্ধানা ৪০ বলে ৩৩ রান করেন।

এই ম্যাচ হারলেও ফাইনালে উঠতে কোনো ঝামেলা হয়নি ট্রেইলব্ল্যাজার্সের। কিন্তু তাদের পরাজয়ের কারণে বিদায়ঘণ্টা বেজেছে আসরের উদ্বোধনী ম্যাচে জয় পাওয়া ভেলোসিটি আর ফাইনালে উঠে গেছে সুপারনোভা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

এশিয়ান যুবাদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ

এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধারের মিশনে মাঠে নামার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন ক...

সাটুরিয়ায় মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা