খেলা

ব্রাজিল দলে নেইমার, পিএসজির চোখ রাঙানি

স্পোর্টস ডেস্ক : চোট পেয়ে এখন মাঠের বাইরে নেইমার। তবু কথা থেমে নেই। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের হয়ে নেইমারের খেলা উচিত হবে কি না, তা নিয়ে চলছে তর্ক–বিতর্ক। ব্রাজিলিয়ান তারকার ক্লাব পিএসজির কোচ টমাস টুখেল পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নেইমার যেহেতু চোটে পড়েছেন, এমন পরিস্থিতিতে দেশের হয়ে খেলা তাঁর ঠিক হবে না। এটি বাজে বার্তা দেবে সবাইকে। টুখেল মনে করেন, চোট পাওয়ার পরও নেইমার খেললে সেটির অর্থ হলো তাঁর চোট নেই।

এদিকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) থেকে জানানো হয়েছে, ১৩ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটা খেলতে পারবেন না নেইমার। কিন্তু তিনি দলের সঙ্গে থাকবেন। চার দিন পর উরুগুয়ের বিপক্ষে ম্যাচ, নেইমার এ ম্যাচটা খেলতে পারবেন কি না, তা নিশ্চিত হতেই পিএসজি তারকাকে জাতীয় দলের সঙ্গে রাখা হবে।

মোট কথা, ঊরুর মাংশপেশিতে নেইমার যে চোট পেয়েছেন তা এই সময়ের মধ্যে একটু ভালো হলেই সম্ভবত তাঁকে মাঠে নামানোর কথা ভাববে ব্রাজিল।

চ্যাম্পিয়নস লিগে গত ২৮ অক্টোবর ইস্তাম্বুল বাশাকশেহিরের বিপক্ষে ঊরুতে চোট পান নেইমার। পিএসজির পক্ষ থেকে তখন বলা হয়েছিল, চোট থেকে সেরে উঠতে আন্তর্জাতিক বিরতি শেষ হওয়া পর্যন্ত নেইমারকে মাঠের বাইরে থাকতে হবে।

নেইমার চোট পাওয়ার দুই দিন পরই টুখেল জানিয়ে দিয়েছিলেন, এমন পরিস্থিতিতে দেশের হয়ে খেলা তাঁর ঠিক হবে না, আমার মনে হয় না ওর (ব্রাজিলের হয়ে) খেলা সম্ভব হবে। খেললে মনে হবে ও চোট পায়নি। এটা বাজে বার্তা দেয়। আমি যেটা জানি, ও (আন্তর্জাতিক) বিরতির পর ফিরবে।

এদিকে নেইমারকে জাতীয় দলে ডাকা হবে—এ বিষয়টি বৃহস্পতিবার পিএসজিকে জানিয়েছে ব্রাজিলের ফেডারেশন। সিবিএফের বিবৃতিতে জাতীয় দলের সমন্বয়ক জুনিনিও পউলিস্তা বলেছেন, ‘আমরা জানি চোট নিয়ে ওর ক্লাব চিন্তিত। কিন্তু আমরা নিশ্চিত করেছি খুব ভালোভাবে ওকে পর্যবেক্ষণ করা হবে।’ কোচ তিতে নাকি পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দোকে সাফ জানিয়ে দিয়েছেন তিনি ‘কখনোই খেলোয়াড়ের স্বাস্থ্যগত ঝুঁকি নেবেন না’—জানিয়েছেন জুনিনিও।

২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে ব্রাজিল। ৬ পয়েন্ট আর্জেন্টিনারও, তবে গোল ব্যবধানে ব্রাজিলের চেয়ে পিছিয়ে দুইয়ে লিওনেল মেসিরা। সাও পাওলোয় আগামী শুক্রবার ভেনেজুয়েলার মুখোমুখি হবে তিতের ব্রাজিল। ১৭ নভেম্বর মন্টেভিডিওতে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা