খেলা

করোনায় আক্রান্ত মাশরাফির দুই সন্তান

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজার ছেলে-মেয়ে দুজনই আক্রান্ত হয়েছে করোনাভাইরাসে। মাশরাফির পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

উপসর্গ দেখা দেয়ায় কিছুদিন আগে করোনা টেস্ট করানো হয় হুমায়রা মুর্তজা ও সাহেল মুর্তজার। দু’জনেরই পজেটিভ ফল আসে। তবে আপাতত জ্বর নেই তাদের। মাশরাফির পারিবারিক সূত্র জানিয়েছে, শারীরিকভাবে সুস্থ আছে হুমায়রা-সাহেল।

করোনা আক্রান্ত ছেলে-মেয়েকে নিয়ে বর্তমানে ঢাকার বাসায় অবস্থান করছে মাশরাফির পরিবার। এখানেই চলছে তাদের চিকিৎসা।

এর আগে গত জুনে করোনাভাইরাসে আক্রান্ত হন মাশরাফি। তার স্ত্রী, ছোটভাই, বাবা-মা ও শাশুড়িও আক্রান্ত হন করোনায়। মাশরাফির করোনা ধরা পড়লে হুমায়রা-সাহেলকে নড়াইলে তাদের দাদা-দাদীর কাছে পাঠিয়ে দেয়া হয়েছিল।

গত ১৪ই জুলাই ফেসবুকে করোনামুক্ত হওয়ার বিষয়টি ভক্তদের জানান মাশরাফি। সুস্থ হয়ে উঠেন তার স্ত্রী সুমনা হকও। কিন্তু এত সতর্কতার পরেও আক্রান্ত হলো তাদের দুই সন্তান হুমায়রা মুর্তজা-সাহেল মুর্তজা।

গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন মাশরাফি। সেই সিরিজেই ওয়ানডে নেতৃত্ব ছাড়েন তিনি। এরপর আর ক্রিকেট মাঠে দেখা যায়নি মাশরাফিকে। চলমান বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলছেন না দেশের সফলতম এই অধিনায়ক। তবে নভেম্বরে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে দেখা যেতে পারে তাকে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা