খেলা

মেসির রেকর্ডে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক : আগের মৌসুমের ধাক্কা সামলে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমটা দারুণভাবে শুরু করল বার্সেলোনা। ফেরেন্সভারোসকে ৫-১ গোলে হারিয়েছে কাতালান জায়ান্টরা। দলের বিশাল জয়ের রাতে একটি অনন্য রেকর্ডও নাম লিখিয়েছেন লিওনেল মেসি।

ম্যাচের ২৬ মিনিটের সময় অসাধারণ এক ড্রিবলিংয়ে ডানপাশ দিয়ে ফেরেন্সভারোসের ডি-বক্সে ঢুকে পড়েন মেসি। বাঁ পায়ের জাদুতে পরাস্ত করেন তিন ডিফেন্ডারকে। যখনই এগুতে যাবেন আরও সামনে, তখনই তাকে ফাউল করে বসেন কোভাসেভিচ। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেখান থেকে সহজেই গোল করেন মেসি।

আর এতেই চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের অনন্য এক রেকর্ডের মালিক বনে গেছেন লিওনেল মেসি। টুর্নামেন্টের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৬ মৌসুমে গোল করার রেকর্ড গড়েছেন তিনি। এছাড়া চ্যাম্পিয়নস লিগে সবমিলিয়েই ১৬ আসরে গোল করা ফুটবলার আছেন মাত্র একজন, ইংল্যান্ডের কিংবদন্তি খেলোয়াড় রায়ান গিগস।

২০০৪-০৫ মৌসুমের প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের আসরে খেলতে নেমেছিলেন মেসি। সেবার এক ম্যাচ খেলে পাননি গোলের দেখা। তবে ২০০৫-০৬ মৌসুমে ছয় ম্যাচে করেন ১টি গোল। সেই যে শুরু, এরপর থেকে এখনও পর্যন্ত অর্থাৎ ২০২০-২১ মৌসুম পর্যন্ত প্রতিবার অন্তত ১টি হলেও গোল করেছেন মেসি।

চ্যাম্পিয়নস লিগের টানা ১৬ আসরে মেসির পরিসংখ্যান

২০০৫-০৬ ছয় ম্যাচে ১ গোল
২০০৬-০৭ পাঁচ ম্যাচে ১ গোল
২০০৭-০৮ নয় ম্যাচে ৬ গোল
২০০৮-০৯ বারো ম্যাচে ৯ গোল
২০০৯-১০ এগার ম্যাচে ৮ গোল
২০১০-১১ তের ম্যাচে ১২ গোল
২০১১-১২ এগার ম্যাচে ১৪ গোল
২০১২-১৩ এগার ম্যাচে ৮ গোল
২০১৩-১৪ সাত ম্যাচে ৮ গোল
২০১৪-১৫ তের ম্যাচে ১০ গোল
২০১৫-১৬ সাত ম্যাচে ৬ গোল
২০১৬-১৭ নয় ম্যাচে ১১ গোল
২০১৭-১৮ দশ ম্যাচে ৬ গোল
২০১৮-১৯ দশ ম্যাচে ১২ গোল
২০১৯-২০ আট ম্যাচে ৩ গোল
২০২০-২১ এক ম্যাচে ১ গোল (চলতি মৌসুম)

সবমিলিয়ে চ্যাম্পিয়নস লিগ ক্যারিয়ারে ১৪৪ ম্যাচ খেলে ১১৬টি গোল করেছেন মেসি। এর মধ্যে গ্রুপপর্বে তার গোলসংখ্যা ৬৯টি। টুর্নামেন্টের ইতিহাসে গ্রুপপর্বে এত বেশি গোল নেই অন্য কোনো ফুটবলারের। এছাড়া চ্যাম্পিয়নস লিগে ৩৬তম প্রতিপক্ষ হিসেবে ফেরেন্সভারোসের বিপক্ষে গোল করেছেন মেসি। এটিও একটি রেকর্ড।

মেসির ইতিহাস গড়ার দিনে রেকর্ডে নাম লিখিয়েছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান এবং তরুণ তারকা আনসু ফাতিও। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে মাত্র পঞ্চম ম্যানেজার হিসেবে ছয় বা তার বেশি দলের কোচিং করালেন কোম্যান। তার আগে এ কীর্তি গড়া অন্য চার কোচ হলেন কার্লো আনচেলেত্তি (৮), ক্লাউদিও রানেইরি (৬), হোসে মরিনহো (৬) এবং রাফা বেনিতেজ (৬)।

অন্যদিকে ফেরেন্সভারোসের বিপক্ষে ম্যাচের ৪২ মিনিটের সময় গোল করেছেন ১৭ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড আনসু ফাতি। এ গোলের সুবাদে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১৮ বছর হওয়ার আগেই একের বেশি গোল করার রেকর্ড গড়েছেন তিনি। চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমেও ১টি গোল করেছিলেন তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

নিষিদ্ধ আ’লীগকে পুলিশের গোপন তথ্য দিতেন চট্টগ্রামের এসপি!

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপ...

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের

গাজীপুরে কালিয়াকৈরে মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা