খেলা

আইপিএলের ইতিহাসে টানা ২ সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো টানা দুই ম্যাচে সেঞ্চুরির রেকর্ড করেছে দিল্লি ক্যাপিটালসের বাঁ-হাতি ওপেনার শেখর ধাওয়ান।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে তিনি এ রেকর্ড করেন।

ধাওয়ানের চওড়া ব্যাটে ভর করে কিংস ইলেভেন পাঞ্জাবের সামনে ১৬৫ রানের টার্গেট দেয় দিল্লি ক্যাপিটালস। ১০৬ রানের দুরন্ত ইনিংস খেলে শেষ পর্যন্ত অপারিজত থাকেন দিল্লির এই বাঁ-হাতি ওপেনার।

কিংস ইলেভেন পাঞ্জাবের বোলারদের বিরুদ্ধে এদিন শুরু থেকই আক্রমণাত্মক ইনিংস খেলেন ধাওয়ান। হাফ-সেঞ্চুরি করেন মাত্র ২৮ বলে আটটি চার ও একটি ছক্কা মেরে। অন্য প্রান্তে যখন কোনও ব্যাটসম্যান বেশিক্ষণ ক্রিজে কাটাতে পারেননি, তখন তিনি স্বমহিমায় ব্যাট করে গেলেন। ৫৭ বলে এক ডজন বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি মেরে সেঞ্চুরিতে পৌঁছান ধাওয়ান। শেষ পর্যন্ত ৬১ বলে ১২টি চার ও ৩টি ছয় মেরে ১০৬ রানে অপরাজিত থাকেন দিল্লির এই বাঁ-হাতি ওপেনার। স্টাইক-রেট ১৭৩.৭৭।

এর আগে গত শনিবার শারজায় চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও অপরাজিত সেঞ্চুরি এসেছিল ধাওয়ানের ব্যাটে। রান তাড়া করতে নেমে ১০১ রানে অপরাজিত থেকে দিল্লিকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন ধাওয়ান। ৫৮ বলের ইনিংসে সেদিন ১৪টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন ধাওয়ান।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা