খেলা

বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দুর্নীতির বিরুদ্ধে খেলোয়ারদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর খান আলোর দুর্নীতিতে ডুবতে বসা দক্ষিণাঞ্চলের ক্রীড়াঙ্গণকে বাঁচানোর দাবীতে মাঠে নেমেছে ক্রিকেটাররা। সোমবার (১৯ অক্টোবর) শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সামনে জেলার সর্বস্তরের ক্রিকেটারদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে এই দাবী জানানো হয়।

জেলা ক্রিকেট দলের ম্যানেজার আমিনুল হক মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বেসিক ক্রিকেট একাডেমীর প্রধান কোচ এজাজ-আল মাহমুদ সুজন, ক্রিকেটার মাঞ্জারুল ইসলাম, মঈন খান প্রমূখ।

বক্তারা দাবী করেন, দীর্ঘদিন ধরে বরিশালে প্রথম ও দ্বিতীয় বিভাগ এবং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ হচ্ছে না। এ কারনে খেলা থেকে বঞ্চিত হচ্ছেন খেলোয়াররা। খেলা না থাকায় দক্ষতা উন্নয়ন হচ্ছ না। বরিশাল থেকে তৈরী হচ্ছে না জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়ার। মানববন্ধনে একাত্মতা পোষণ করেন সাবেক খেলোয়ার ও সংগঠকরা।

জানা গেছে, ২০১৩ সাল থেকে বরিশাল স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের খেলা হয় না। প্রথম বিভাগ ও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের খেলা হয়েছে সব শেষ ২০১৮ সালে। নিয়মিত খেলাধুলা না থাকায় ১৯৬৩ সালে কীর্তনখোলা নদীর তীরে ২৯ একর জায়গায় নির্মিত ২৫ হাজার দর্শক ধারন ক্ষমতা সম্পন্ন বরিশাল জেলা স্টেডিয়ামে বিরাজ করছে সুনশান নিরবতা। এমতাবস্থায় দেশের ক্রীড়াঙ্গনকে বাঁচাতে হলে বরিশালে খেলার আয়োজন করতে হবে বলেও মনে করেন অংশগ্রহণকারীরা।

প্রসঙ্গত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর খান আলো দীর্ঘদিন দায়িত্বে থাকলেও বিগত ৬ বছরে ধরে নিয়মিত খেলার অয়োজন বন্ধ করে রেখেছেন তিনি। এ সংক্রান্ত একটি অভিযোগ বরিশাল বিভাগীয় কমিশনার তদন্ত করছেন। আলোর বিরুদ্ধে বিভাগীয় কমিশনারের কাছে দাখিল করা অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ক্রিকেট বোর্ড থেকে জেলার খেলোয়ারদের জন্য বরাদ্দের টাকা মাঠে ব্যয় না করে তিনি নিজের উন্নয়নে ব্যয় করছেন। বিত তিন বছর তিনি খেলা চালুর নামে লাখ লাখ টাকার ফান্ড এনেছেন। কিন্তু কোন খেলাই হয়নি। তিনি হেড কোচ থেকে শুরু করে টিম বয়দের সম্মানী ভাতা আত্মসাত করছেন। পাশাপাশি নিয়ম-কানুন না মেনে বিএনপি-জামায়াতের লোকদের কাছে কাউন্সিলরশীপ বিক্রি করে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়েছেন। এমনকি যাদের কাছে কাউন্সিলরশীপ বিক্রি করছেন তারা ক্রীড়া ব্যাক্তিত্ব নন।

বিভাগীয় কমিশনারের কাছে আলোর বিরুদ্ধে আবেদনের পরই আজ মানববন্ধন করে খেলা চালুর দাবী জানালো বরিশালের খেলোয়াররা। এ বিষয়ে আলমগীর খান আলো কোন বক্তব্য দিতে রাজি হননি।

প্রসঙ্গত, বরিশালে ছোট-বড় ৬টি ক্রিকেট ক্লাব রয়েছে। এসব ক্লাবে মোট খেলোয়ার সংখ্যা প্রায় এক হাজার।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা