খেলা

ডি ভিলিয়ার্সের তোলা কোহলি-আনুশকার সূর্যস্নানের ছবি ভাইরাল

ক্রীড়া ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর বসেছে সংযুক্ত আরব আমিরাতে। দেশটিতে আইপিএল চলাকালীন অসাধারণ এক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে, পড়ন্ত বিকালে সুইমিংপুলে দাঁড়িয়ে সূর্যস্নান উপভোগ করছেন এক দম্পতি।

আকাশজুড়ে রক্তিম আভা। পুলের টলটলে পানিতে সেটি ছড়িয়ে পড়েছে। ওপ্রান্তে আরবের প্রাচীন ইমারতের সাক্ষী দেয়াল। ছবিটি নিয়ে তোলপাড় চলছে ক্রিকেটপ্রেমীদের মাঝে।

এর কারণ, ছবির সেই দম্পতি হলেন আইপিএলের রয়্যাল চেলেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি ও তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রশ্ন জাগতেই পারে– কে ফ্রেমবন্দি করেছেন বিরুস্কা দম্পতির এই প্রেমময়ী মুহূর্ত?

সেই রহস্য খোলাসা করেছেন বিরাট কোহলি নিজেই। তিনি জানিয়েছেন, তাদের এই সূর্যস্নানের ছবিটি তুলেছেন ব্যাঙ্গালুরুর সতীর্থ প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।

ছবিটি রোববার (১৮ অক্টোবর) নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কোহলি। ক্যাপশনে শুধু লাল রঙে লাভ চিহ্ন জুড়ে দিয়েছেন। আর ছবির ক্রেডিটে লিখেছেন ভিলিয়ার্সের নাম।

কমেন্টবক্সে ভিলিয়ার্সও লাভ ইমোজি দিয়ে এই রোমান্টিক জুটিকে স্বাগত জানিয়েছেন। এর কয়েক ঘণ্টা পরেই ভিলিয়ার্সের সেই কমেন্ট ৫১ হাজারের বেশি লাইকে ভেসে যায়।

এদিকে ভিলিয়ার্সের এমন ছবি তোলার দক্ষতা দেখে মুগ্ধ নেটিজেন। ব্যাটেবল জমানোয় তুমুল পারদর্শী এই প্রোটিয়া তারকা যে ক্যামেরায়ও চমৎকার ছবি জমাতে পারেন, তা এবার দেখল ক্রিকেটবিশ্ব।

কোহলি ও ডি ভিলিয়ার্স দুজনই খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে। স্বাভাবিকভাবেই উঠেছেন একই হোটেলে। আর সেখানেই বিরুস্কা জুটির প্রেমকে ফ্রেমে বন্দি করেছেন এবি।

বিরুস্কা জুটির মতোই আইপিএলে জনপ্রিয় কোহলি-ভিলিয়ার্স জুটি। সবশেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জিতিয়েছেন এই দুজন। এবারের আইপিএলেও দুর্দান্ত ফর্মে আছেন ভিলিয়ার্স।

আসরে এরই মধ্যে হাঁকিয়েছেন ৪ ফিফটি। এর মধ্যে একটি ৩৩ বলে ৭৩ রানের ইনিংস যেমন আছে, সবশেষ ম্যাচে ২২ বলে ৫৫ রানের ইনিংসও আছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা