খেলা

প্রস্তুতি ম্যাচেও উজ্জ্বল যুবারা

ক্রীড়া ডেস্ক:

বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে বিশ্বজয়ী যুবাদের দাপটের মুখে একেবারে বিপর্যন্ত হয়ে পড়ে সফরকারি জিম্বাবুয়ে। ৭ উইকেটে ২৯১ রান সংগ্রহ করে দিন শেষ করেছে তারা। বিসিবি একাদশের শাহাদাত হোসেন নিয়েছেন সর্বোচ্চ ৩টি এবং অধিনায়ক আল-আমিনের শিকার হয় দুটি উইকেট।

প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের প্রথম সেশনটি ছিল জিম্বাবুয়ানদের। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম সেশনে বিনা উইকেটে প্রায় একশ রান তুলে ফেলে জিম্বাবুয়ে।

বাংলাদেশের দাপট শুরু হয় মূলত এরপরেই, দ্বিতীয় সেশনে। এসময়ে একে একে ৬টি উইকেট তুলে নেয় তরুণদের নিয়ে গড়া বিসিবি একাদশ।

তরুণ শাহাদাত হোসেন একাই তুলে নেন তিনটি উইকেট। অপর তরুণ পেসার শরিফুল ইসলাম তার ঝুলিতে একটি উইকেট ভরলেও বেশ ভুগিয়ে ছাড়েন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। যাতে বিনা উইকেটে ১০৫ থেকে ৬ উইকেটে ১৮৩ রান নিয়ে চা বিরতিতে যায় জিম্বাবুয়ে।

বিরতি শেষে তৃতীয় সেশনের শুরুতেই সপ্তম উইকেট হারায় সফরকারীরা। ৮৯ বলে ২ চার ও ১ ছয়ে ৩৪ রান করা টিমিসেন মারুমাকে নিজের দ্বিতীয় শিকার বানান আল-আমিন হোসেন। যাতে ২২৬ রানেই সপ্তম উইকেট হারায় জিম্বাবুয়ে।

তবে এরপর মুম্বা ও এনদলোভু মিলে অষ্টম উইকেটে জুটি বেঁধে কাটিয়ে দেন দিনের বাকী সময়। দলকে স্বস্তিতে ফেরানো এ জুটিতে ৬৫ রান তোলেন এই দুজন। যারমধ্যে ফিফটি পূরণ করে ১০৫ বলে ৫৪ রান করে অপরাজিত ছিলেন চার্ল মুম্বা। আর তার সঙ্গী আইনস্লে এনদলোভু অপরাজিত ছিলেন ২৫ রানে।

এদিকে, বাংলাদেশকে যুব বিশ্বকাপ জেতানো পাঁচ ক্রিকেটার খেলছেন প্রস্তুতি ম্যাচে। তাদের মধ্যে এখন পর্যন্ত বোলিং করার সুযোগ পাওয়া শরিফুল ও শাহাদাত, দুর্দান্ত পারফর্ম করেছেন দুজনই।

পেসার শরিফুল ইসলাম ১৫ ওভার বোলিং করে ৫ মেনেডে ৪৫ রান খরচায় নিয়েছেন ১টি উইকেট। অপরদিকে, স্পিনার শাহাদাত হোসেন ৮ ওভার বোলিং করে দুই মেডেনে মাত্র ১৬ রান খরচায় নিয়েছেন ৩টি উইকেট।

বাকি তিনজনের মধ্যে অবশ্য আকবর আলি উইকেটকীপার, আর পারভেজ হোসেন ইমন ও মাহমুদুল হাসান জয় মূলত ব্যাটসম্যান। তাদের সুযোগ আসবে আগামীকালই। দেখা যাক, সুযোগ পেয়ে কতটা কাজে লাগাতে পারেন এই তিনজন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা