খেলা
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট দল ঘোষণা

বিশ্রামে মাহমুদউল্লাহ, টেস্ট দলে ফিরলেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক:

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে ফের মুমিনুল হকের নেতৃত্বে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

দল থেকে বাদ পড়লেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর দলে ফিরেছেন উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

১৬ ফেব্রুয়ারি রোববার ৪টি পরিবর্তন এনে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করে বিসিবি। বিয়ের কারণে দলে নেই সৌম্য সরকারও। এ ছাড়া টেস্ট দল থেকে বাদ পড়েছেন রুবেল হোসেন ও আল-আমিন হোসেন।

দলে ফিরেছেন মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। চোট কাটিয়ে উঠেছেন স্পিনার মেহেদী। পেসার তাসকিন দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৭ সালে পচেফস্ট্রুমে। এবার বিসিএলে ভালো বোলিংয়ের পুরস্কার হিসেবে টেস্ট দলে ফিরলেন তাসকিন।

নতুন হিসেবে দলে ডাক পাওয়া ইয়াসির আলী ও হাসান মাহমুদ টেস্ট অভিষেকের অপেক্ষায়। দলে ‘বিশেষজ্ঞ’স্পিনার হিসেবে নেয়া হয়েছে তাইজুল, নাঈম ও মেহেদীকে। পার্ট-টাইম স্পিনার হিসেবে আছেন ইয়াসির। সঙ্গে রয়েছেন চার পেসার এবাদত, তাসকিন, মোস্তাফিজুর ও হাসান।

বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন,আমি বিশ্বাস করি আমরা বর্তমান পরিস্থিতিতে সেরা সম্ভাব্য টেস্ট দল নির্বাচন করেছি। অভিজ্ঞতা এবং সম্ভাবনার খুব সুন্দর মিশ্রণ রয়েছে এ দলে। তবে ভারসাম্য ও ধারাবাহিকতা দিকটা অগ্রাধিকার দেয়া হয়েছে। দলে নতুন মুখ নিয়ে নান্নু বলেন, আমরা মনে করি হাসান মাহমুদ এবং ইয়াসির আলী চৌধুরীর বিশাল সম্ভাবনা রয়েছে এবং তারা আমাদের ভবিষ্যতের পরিকল্পনার অংশ।

২২ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট।

১ মার্চ থেকে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ওয়ানডে হবে ৩ ও ৬ মার্চ।

এরপর ঢাকায় ৯ ও ১১ মার্চ দুই টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে দুইদল।

সফর শেষে ১২ মার্চ ঢাকা ছাড়ার কথা রয়েছে জিম্বাবুয়ের ক্রিকেটারদের।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড :

মমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল খান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, নাঈম হাসান, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, মেহিদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ হাসান মাহমুদ, ইয়াসির আলী চৌধুরী

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা