খেলা

নরওয়ের বিস্ময়বালক’আরলিং হালান্ড 

স্পোর্টস ডেস্ক : বরুশিয়া ডর্টমুন্ডের ২০ বছর বয়সী স্ট্রাইকার আরলিং হালান্ড স্পেন কিংবা ইংল্যান্ডে না খেলায় তেমন একটা নামডাক শুনা যায় না। তবে নিয়মিতই গোলের পসরা সাজিয়ে খবরের শিরোনামে পরিণত হন তিনি। তবু স্পেনের আনসু ফাতি কিংবা ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়রদের মতো জনপ্রিয়তা এখনও পাননি নরওয়ের এ প্রতিভাবান তরুণ।এরই মধ্যে নজর পড়েছে হালান্ডের ওপর, তবে ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার পল স্কোলসের।

স্কোলসের মতে, ধারাবাহিকতা ধরে রাখতে পারলে খুব শিগগিরই বিশ্বের সেরা দুই ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সমান হতে পারবেন হালান্ড।গত জানুয়ারিতে রেডবুল সালজবার্গ থেকে জার্মানিরই আরেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডে পাড়ি জমিয়েছেন হালান্ড। নতুন ক্লাবের জার্সি গায়ে এখনও পর্যন্ত মাত্র ১৪ ম্যাচেই ১৭টি গোল করে ফেলেছেন তিনি।

এছাড়া ২০১৯-২০ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগেও দেখিয়েছেন উদ্ভাসিত পারফরম্যান্স।গত শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে রোমানিয়ার বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে নিজের প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিক করেছেন হালান্ড। মাত্র ২০ বছর ২৮৩ দিন বয়সে করা হালান্ডের হ্যাটট্রিকে রোমানিয়াকে ৪-০ গোলে হারিয়েছে নরওয়ে। গোল তিনটিই ছিলো দৃষ্টিনন্দন।

এমন পারফরম্যান্সের পর হালান্ডের প্রশংসায় পঞ্চমুখ ম্যান ইউর কিংবদন্তি খেলোয়াড় স্কোলস। স্টেডিয়াম অ্যাস্ট্রোকে তিনি বলেন, ‘আমার মতে, হালান্ড চাঞ্চল্যকর এক প্রতিভা। আমি মনে করি, এতদিন ধরে যেমন দেখছি একদিন সে ঠিক ঠিক মেসি-রোনালদোর সমপর্যায়ে চলে যাবে।’

এখনও পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে ছয় ম্যাচে ঠিক ৬ গোল করেছেন হালান্ড। উয়েফা নেশনস লিগে বর্তমান বি লিগের গ্রুপ ওয়ানে দ্বিতীয় অবস্থানে রয়েছে নরওয়ে। বুধবার রাতে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে জিততে পারলে বি লিগ থেকে এ লিগে প্রমোশন পেতে পারে হালান্ডের নরওয়ে।

সান নিইজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা