একই দলে হিগুয়াইন ভাইদের জুটি
খেলা

একই দলে হিগুয়াইন ভাইদের জুটি

স্পোর্টস ডেস্ক : প্রায় দেড় দশক পর আবার একই দলে ভাইয়ের সঙ্গে খেলবেন গনসালো হিগুয়াইন। এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের বড় ভাই ফেদেরিকো হিগুয়াইনকে দলে টেনেছে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল ইন্টার মায়ামি।

চলতি মৌসুমে জুভেন্টাস ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিকে নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন গঞ্জালো হিগুয়াইন। আর্জেন্টাইন ফরোয়ার্ড এবার ড্রেসিংরুম ভাগ করার জন্য পাচ্ছেন খুব কাছের এক পরিচিত মুখকে। হিগুয়াইনের বড় ভাই ফেদেরিকোর সঙ্গেও চুক্তি করেছে ডেভিড বেকহামের মালিকাধীন ক্লাবটি। ইন্টার মিয়ামির জার্সিতে এখন থেকে দেখা যাবে হিগুয়েন ভাইদ্বয়কে। এমএলএস ইতিহাসে এই নিয়ে ১৮তম বারের মতো কোনো দুই সহোদরকে একসঙ্গে খেলতে দেখা যাবে।

ফেদেরিকোর সঙ্গে চুক্তির ব্যাপারে মিয়ামি জানায়, চুক্তি সুরক্ষা করার পরে ডিসি ইউনাইটেড থেকে ফেদেরিকো হিগুয়াইনকে আনা হচ্ছে। কলম্বাস ক্রিউ’র সঙ্গে ৮ বছরের সম্পর্কের ইতি টানার পর গত মার্চে ডিসি ইউনাইটেডে যোগ দেন ফেদেরিকো হিগুয়েন। তবে ক্লাবটির হয়ে মাত্র ১০ ম্যাচ খেলে ছোট ভাইয়ের সঙ্গে একই জার্সিতে খেলতে মিয়ামিতে এলেন ৩৫ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

সান নিউজ/পিডিকে|Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা