খেলা

৫ গোলে শুভসুচনা ব্রাজিলের

নিজস্ব প্রতিবেদক :

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের খেলা শুরু হয়েছে শুক্রবার, প্রথমদিন ন্যূনতম ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ে, ড্র হয়েছে প্যারাগুয়ে-পেরুর ম্যাচ। তবে দ্বিতীয় দিন ব্রাজিল পরিষ্কার ব্যবধানে উড়িয়ে দিল প্রতিপক্ষ বলিভিয়াকে।

শনিবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে হওয়া ম্যাচে ব্রাজিলের উজ্জীবিত ফুটবলের রবার্তো ফিরমিনো, নেইমার জুনিয়র, ফিলিপে কৌতিনহোদের উদ্ভাসিত পারফরম্যান্সে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। যা তাদের বসিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

দলের বড় জয়ে জোড়া গোল করেছেন লিভারপুলের ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো। এছাড়া একবার করে স্কোরশিটে নাম তুলেছেন বার্সেলোনা ফরোয়ার্ড কৌতিনহো এবং প্যারিস সেইন্ট জার্মেই ডিফেন্ডার মার্কুইনহোস। অন্যটি ছিল আত্মঘাতী গোল। ম্যাচে গোলের দেখা না পেলেও জোড়া এসিস্টে নিজের নামের প্রতি সুবিচার করেছেন নেইমার।

তবে বলিভিয়ার সঙ্গে নিজেদের পার্থক্যটা স্পষ্ট করে দিয়েছিল ব্রাজিল। প্রথম ৪৫ মিনিটের মধ্যে প্রায় ৩৬ মিনিট বলের নিয়ন্ত্রণ ছিলো ব্রাজিলের খেলোয়াড়দের পায়েই। এসময়ের মধ্যে একবারের জন্যও আক্রমণে উঠতে পারেনি বলিভিয়া, শুধু সামলে গেছে নিজেদের রক্ষণ। দ্বিতীয়ার্ধে ফিরে মাত্র ৪ মিনিটের মধ্যেই নিজের দ্বিতীয় গোল করেন ফিরমিনো। এবার স্কয়ার পাসে তাকে ডি-বক্সের মধ্যে বল এগিয়ে দেন নেইমার। প্রথম গোলের মতো এবারও ঠাণ্ডা মাথায় পা ছুঁইয়ে ব্যবধান ৩-০ করেন সুযোগ সন্ধানী ফিরমিনো। বলিভিয়ার বিপদ আরও বাড়ে ম্যাচের ৬৬ মিনিটের সময়। পেনাল্টি এরিয়ার মধ্যে বল পেয়ে বাইলাইন বরাবর এগুচ্ছিলেন কৌতিনহো। হঠাৎ থেমে ছোট্ট ক্রস বাড়িয়ে দেন নেইমারের উদ্দেশ্যে। তবে সেটি ইচ্ছে করেই ধরেননি নেইমার, যে কারণে বোকা বনে যান ডিফেন্ডার কারাসকো। এ ডিফেন্ডারের গায়ে লেগেই বল জড়িয়ে যায় জালে, আত্মঘাতী গোলে হালি পূরণ হয় ব্রাজিলের। প্রায় ১১ মাস পর খেলতে নেমে এক হালি গোলে সন্তুষ্ট ছিল না ব্রাজিল। তাই মিনিট সাতেক পর আরও একবার বলিভিয়ার জাল কাঁপায় তারা। নেইমারের বুদ্ধিদীপ্ত ক্রসে বলিভিয়ার দুই ডিফেন্ডারকে পরাস্ত করে লাফিয়ে উঠে করা হেডে ম্যাচের শেষ গোলটিতে নিজের নাম লেখান কৌতিনহো।

দিনের অন্য ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলে জিতেছে কলম্বিয়া। জোড়া গোল করেছেন লুইস ফার্নান্দো মুরিয়েল ফুটো এবং অন্য গোলে পা ছুঁইয়েছেন দুভান জাপাতা। তারাই এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা