খেলা

ধোনির মেয়েকে ধর্ষণের হুমকি, আটক ১

স্পোর্টস ডেস্ক : আইপিএলে বাজে পারফরম্যান্সের কারণে সোশ্যাল মিডিয়ার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। সর্বশেষ কলকাতা নাইট রাইডার্সের কাছে চেন্নাই সুপার কিংসের হারের পর লক্ষ্য বানানো হয় ধোনির ৫ বছরের শিশুকন্যা জিভাকেও। তাকে ধর্ষণের হুমকি দিয়ে পোস্ট দেওয়া হয়েছিল ইন্সটাগ্রামে। এমন কাণ্ডের পর রবিবার ১৬ বছরের এক কিশোরকে আটক করেছে গুজরাট পুলিশ।

বুধবার (১২ অক্টোবর) কলকাতা নাইট রাইডার্সের কাছে চেন্নাই হেরেছে ১০ রানে। ধোনি ব্যাট হাতে করতে পেরেছেন ১২ বলে ১১ রান। হারের পর ধোনিকে ঘিরে সমালোচনার পরিামণ বেড়ে যায় আরও। তখনই ধোনির স্ত্রী সাক্ষী ধোনির ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে তাদের কন্যাকে ধর্ষণের হুমকি দেয় এক কিশোর।

এমন পোস্ট দেখার পর থেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান অনেকে। ধোনি নিজে এর বিরুদ্ধে অভিযোগ না করলেও রাঁচি পুলিশ নিজেই খুঁজে বের করে অভিযুক্ত সেই কিশোরকে।

জানা গেছে, হুমকি দাতা সেই কিশোর দ্বাদশ শ্রেণির ছাত্র। রাঁচি পুলিশের দেওয়া সূত্র ধরেই তাকে গুজরাটের মুন্দ্রা থেকে ধরেছে স্থানীয় পুলিশ। কুচের পুলিশ সুপার সৌরভ সিং জানিয়েছেন, ‘ধর্ষণের হুমকি দেওয়ায় দ্বাদশ শ্রেণির একজনকে নামনা কাপায়া গ্রাম থেকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করছে রাঁচি পুলিশ। তারা জানিয়েছেন, পোস্টটি কুচের মুন্দ্রা গ্রামের এক কিশোর করেছে। সেই অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আমরাও নিশ্চিত করেছি এই কিশোরটিই সেই পোস্টটি করেছিল। তাকে রাঁচি পুলিশের হাতে তুলে দেওয়া হবে।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা