খেলা

ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়িতে ডাকাতি!

স্পোর্টস ডেস্ক : দেশের হয়ে খেলতে এই মুহূর্তে পর্তুগালেই অবস্থান করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে আছেন লিসবনে টিম হোটেলে দলের সঙ্গে। এই সুযোগে মাদেইরায় তার বিলাসবহুল বাড়িতে হানা দিয়ে গুরুত্বপূর্ণ বেশকিছু সামগ্রী চুরি করে নিয়ে গেছে ডাকাতরা।

বুধবার (৭ অক্টোবর) রাতে ঘটে এমন ঘটনা। ডাকাতদেরকে খুঁজছে দেশটির পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

এদিন স্পেনের বিপক্ষে ম্যাচের জন্য দলের সঙ্গে ছিলেন রোনালদো। অন্যদিকে প্যারিস ফ্যাশন উইকে অংশ নিতে তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজও ফ্রান্সে। এরই সুযোগে মাদেইরাতে রোনালদোর বাড়িতে হানা দেয় ডাকাতরা।

স্থানীয় একটি পত্রিকা জানিয়েছে, রোনালদোর একজন কর্মচারী বাড়ির গ্যারেজের গেইট খুলতেই ঢুকে পড়ে ডাকাতদল। তার একজন আত্মীয় পরে পুলিশে খবর দেন। এরইমধ্যে দেশটির পুলিশ বাড়িটি পরিদর্শন করেছে। তারা জানিয়েছে, ডাকাতদেরকে আটকের চেষ্টা চালাচ্ছে তারা।

তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানা গেছে।

যদিও সিসিটিভি ফুটেজের মাধ্যমে একজনকে শনাক্ত করা গেছে বলে দাবি করছে পুলিশ। সন্দেহজনক ব্যক্তিটি রোনালদোর পরিচিত কেউ হবেন বলে ধারণা করছে পুলিশ।

কি কি চুরি হয়েছে সে বিষয়ে এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে জানা গেছে, রোনালদো স্বাক্ষরিত জুভেন্টাসের একটি জার্সি নিয়ে গেছে চোরের দল। তবে ডাকাতরা রোনালদোর বাড়িতে ভাঙচুর চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় একটি পত্রিকা।

পর্তুগালের মাদেইরা দ্বীপের ফুঞ্চাল এলাকায় ৪ বছরে এই বিলাসবহুল বাড়িটি নির্মাণ করেন রোনালদো। ৭ মিলিয়ন ইউরো খরচ করে বানানো এই বাড়িতে ফুটবল পিচের পাশাপাশি আছে অলিম্পিক সাইজের দুটো সুইমিং পুলও। সমুদ্রের পাড়ে বানানো রোনালদোর 'ড্রিম হাউজে' ডাকাতদলের হানা দেয়ায় শঙ্কার মুখে পড়েছে স্থানীয় প্রশাসন।

সান নিউজ/বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা