১০৬ বছরের রেকর্ড ভাঙলেন কামাভিঙ্গা
খেলা

১০৬ বছরের রেকর্ড ভাঙলেন কামাভিঙ্গা

স্পোর্টস ডেস্ক :

ফ্রান্সের এদোয়ার্দো কামাভিঙ্গা একের পর এক ইতিহাস গড়ে চলেছেন। ১৭ বছর বয়স, এরই মধ্যে পায়ের কাছে রেকর্ড গড়াগড়ি খাচ্ছে। বুধবার রাতটি ছিল তার ক্যারিয়ারের আরেকটি উজ্জ্বলতম রাত। গত মাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ফ্রান্সের হয়ে মাঠে নেমে ইতিহাস গড়েছিলেন কামাভিঙ্গা। ১৯১৪ সালের পর ফ্রান্সের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে অভিষেক হয় রেনে তারকার।

ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশনস লিগের ম্যাচে প্রথম থেকে অবশ্য ছিলেন না কামাভিঙ্গা। নেমেছেন ৬৩ মিনিটে, ম্যাচের দিন কামাভিঙ্গার বয়স ছিল মাত্র ১৭ বছর ৩০৩ দিন। তবে বুধবার দিদিয়ের দেশমের শুরুর একাদশেই ছিলেন কামাভিঙ্গা। কোচের আস্থার প্রতিদান দিতে সময় নেননি। দুর্দান্ত এক ওভারহেড ফ্লিকে ম্যাচের নবম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন এই মিডফিল্ডার।
আর ওই গোলের সুবাদেই ইতিহাসের পাতায় ফের নাম উঠে যায় কামাভিঙ্গার। ১০৬ বছরের মধ্যে ফ্রান্সের হয়ে সবচেয়ে কম বয়সী গোলদাতা এখন তিনিই।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

ভিডিও বিতর্ক: গ্রিস থেকে বিতারিত বাংলাদেশের হাসানসহ ৫০ অভিবাসী

বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে বিশ...

ফিল্মি স্টাইলে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা দুই তরুণের

মৌলভীবাজারের জুড়ী থানা থেকে বাসায় ফেরার পথে এক নার...

প্রাণ হারাল ২০ বছরের উদীয়মান ফুটবলার মাহমুদ কামাল

ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। গাজা উপত্যকায় দখলদার ই...

বোঁচাগঞ্জে জনসম্পৃক্ততা বাড়াতে ১০ ফেডারেশনের সমন্বয় সভা

গণসংগঠনগুলোকে আরও জনবান্ধব ও জনসম্পৃক্ত করার লক্ষ্...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

কলাপাড়ায় সাড়ে চার হাজারসহ পটুয়াখালীতে একদিনে প্রাণহানি ৪৭,৮৪৮

১৯৭০ সালের ১২ নভেম্বর। বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা