খেলা

হেরেও জরিমানা গুনলেন স্টিভেন স্মিথ

স্পোর্টস ডেস্ক : গতকালের ম্যাচটি শুধু রাজস্থান রয়্যালসের জন্যই দুর্বিষহ নয়, অধিনায়ক স্টিভেন স্মিথের জন্যও তিক্ত অভিজ্ঞতার। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচটার কথা হয়তো ভুলে যেতে চাইবেন রাজস্থান রয়্যালস অধিনায়ক স্টিভেন স্মিথ। কেননা ৫৭ রানের হারের তিক্ততার সঙ্গে যুক্ত হয়েছে আর্থিক জরিমানা।

মঙ্গলবার (৬ অক্টোবর) রীতিমতো দুঃস্বপ্নের মতো কেটেছে স্টিভেন স্মিথের। ম্যাচ হারের পর অধিনায়ককে গুনতে হয়েছে জরিমানা। স্লো ওভার রেটের কারণে ১২ রাখ রুপি জরিমানা করা হয়েছে রাজস্থান অধিনায়ক স্মিথকে।

আইপিএলের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, আইপিএলের কোড অব কন্ডাক্টে স্লো ওভার রেটের দায়ে প্রথমবারের মতো অভিযুক্ত হয়েছে তার দল, ফলে স্মিথকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের ছুড়ে দেয়া ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৬ রানেই গুটিয়ে যায় রাজস্থান রয়্যালস। দলের অন্যতম ব্যাটিং ভরসা স্মিথ তিন নম্বরে নেমে ৭ বলে করেন মাত্র ৬ রান।

এর আগে স্লো ওভার রেটের কারণে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি এবং দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াশ আইয়ারকেও জরিমানা গুনতে হয়েছে।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা