খেলা

রাজস্থানকে হারিয়ে শীর্ষে মুম্বাই

স্পোর্টস ডেস্ক :

জয়ের জন্য লক্ষ্য ১৯৪ রান। আবুধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স বোলারদের সামনে রাজস্থান রয়্যালসের শুধুমাত্র ইংলিশ তারকা জস বাটলারই প্রতিরোধ গড়ে দাঁড়াতে পেরেছেন। আর কেউ দাঁড়াতেই পারেননি। যার ফলে বিফলে গেলো বাটলারের লড়াই। উল্টো মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৫৭ রানের বড় ব্যবধানে হারতে হলো স্টিভেন স্মিথের রাজস্থান রয়্যালসকে। রাজস্থানকে ৫৭ রানের বড় ব্যবধানে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় আবারও শীর্ষে উঠে এলো বর্তমান চ্যাম্পিয়নরা। ৬ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে রান রেটের ব্যবধানে শীর্ষে রয়েছে রোহিত শর্মার দল। সমান পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে দিল্লি ক্যাপিটালস। যদিও তারা ম্যাচ খেলেছে একটি কম।

এ নিয়ে তৃতীয় পরাজয় রাজস্থান রয়্যালসের। ৫ ম্যাচের মধ্যে তারা জিতেছে কেবল ২টিতে। পয়েন্ট ৪। অবস্থান সাত নম্বরে। ৫ ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাবের।১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জসশ্বি জসওয়ালের উইকেট হারিয়ে বসে রাজস্থান। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট পড়তে থাকে। স্টিভেন স্মিথ ৭ বলে করেন ৬ রান। সাঞ্জু স্যামসন ৩ বল খেলে আউট হন শূন্য রানে। মহিপাল লমরর ১৩ বলে করেন ১১ রান। এরপরই আউট হন জস বাটলার। ৪৪ বলে তিনি খেলেন ৭০ রানের ইনিংস। ৪টি বাউন্ডারি এবং ৫টি ছক্কার মার মারেন তিনি।

এরপরের ব্যাটসম্যানরাও দাঁড়াতে পারেননি। টম কুরান ১৬ বলে করেন ১৫ রান। জোফরা আরচার ১১ বলে ২৪ রান করে শেষ মুহূর্তে ম্যাচটা জমিয়ে তোলেন। স্রেয়াশ গোপাল ১, রাহুল তেওয়াতিয়া ৫ এবং অঙ্কিত রাজপুত করেন ২ রান।মূলতঃ মুম্বাইর বোলার জসপ্রিত বুমরাহর কাছেই হারতে হয়েছে রাজস্থানকে। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে একাই ৪ উইকেট নেন বুমরাহ। ট্রেন্ট বোল্ট এবং জেমস প্যাটিনসন নেন ২টি করে উইকেট। রাহুল চাহার এবং কাইরন পোলার্ড নেন ১টি করে উইকেট।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা