ধর্ষণের বিরুদ্ধে সাকিবের 'জিরো টলারেন্স'
খেলা

ধর্ষণের বিরুদ্ধে সাকিবের 'জিরো টলারেন্স'

স্পোর্টস ডেস্ক:

সংবাদমাধ্যম খুললেই এখন চোখে পড়ে একের পর এক নারী নির্যাতন ও যৌন হয়রানিমূলক নানান খবর। প্রায় প্রতিদিনই কোনো না কোনো জায়গায় ঘটছে ধর্ষণ, নিপীড়নসহ ঘৃণ্য সব ঘটনা। ঘরে কিংবা বাইরে, কোথাও যেন নিরাপত্তা নেই দেশের নারী সমাজের।

দেশের অনেক জায়গায় চলছে নারী নির্যাতন ও যৌন হয়রানির বিরুদ্ধে আন্দোলন, দ্রুত বিচারের দাবি জানাচ্ছেন সবাই। এতে যোগ দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও।

তিনি সাফ জানিয়েছেন, যৌন হয়রানি ও নারী নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ক একটি ছবি আপলোড করেছেন সাকিব। ছবিতে লেখা রয়েছে, ‘নারীদের ওপর চলমান সবধরনের হয়রানি বন্ধ করুন।’

এর সঙ্গে ক্যাপশনে দেয়া বার্তায় সাকিব লিখেছেন, ‘চমৎকার একজন নারীর ছেলে আমি, জীবন চলার পথে স্ত্রী হিসেবে পেয়েছি অপূর্ব একজন নারীকে, দারুণ একজন নারীর ভাই আমি আর দুটি ফুটফুটে কন্যার বাবা আমি।

এক শ্রেণির বর্বর মানুষ বয়স, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নারী ও শিশুদের প্রতি প্রতিদিনই যে জঘন্য অন্যায় করছে তারপর আমি আর চুপ থাকতে পারি না। আমার অবস্থান তাই সব ধরনের ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে।

একে অপরের অধিকার রক্ষা ও আদায়ের জন্য আমাদের চালিয়ে যেতে হবে লড়াই, ঠিক যেভাবে আমাদের অধিকার নিশ্চিত করতে লড়েছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা।

আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করি এবং আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি যাতে তারা স্বপ্ন দেখতে পারে এবং নির্ভয়ে তাদের জীবনযাপন করতে পারে। মনে রাখবেন, আজকে আমরা যদি এই বর্বর এই আচরণ ও মানসিকতার বিরুদ্ধে রুখে না দাঁড়াই। তবে একদিন আমাদের প্রিয়জনদের একজনই হতে পারে এই নির্মমতার ভুক্তভোগী।’

এই বার্তার নিচে সাকিব হ্যাশট্যাগে লিখেছেন, ‘যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স।’

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা