সারাদেশ

উলিপুরে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দেশব্যাপী নৈরাজ্য, সহিংসতা এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর ছাত্রদল।

বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পৌর শহরের শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মসজিদুল হুদা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। পলাতক ফ্যাসিস্টদের পুনর্বাসনের কোনো প্রচেষ্টা সফল হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

বক্তারা আরও বলেন, দেশের মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়। কোনো গোষ্ঠী পরিকল্পিতভাবে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছরে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। নতুন করে ক্ষমতায় ফেরার কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দেন তাঁরা।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনি আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ, মঈনুল ইসলাম মঈন ও নাজমুল হুদা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ সরদার, সাবেক ছাত্রদল নেতা স্বপন কুমার সাহা এবং কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম পারভেজসহ স্থানীয় নেতাকর্মীরা।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

উলিপুরে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কুড়িগ্রামের উলিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও...

সাটুরিয়ায় পর্যটন সার্কিট গঠনে অংশীজনদের সঙ্গে পরামর্শ সভা

​মানিকগঞ্জের পর্যটনশিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

নিষিদ্ধ আ’লীগকে পুলিশের গোপন তথ্য দিতেন চট্টগ্রামের এসপি!

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা