অনিশ্চয়তায় নেইমারের বিশ্বকাপ
খেলা

অনিশ্চয়তায় নেইমারের বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে শুক্রবার (৯অক্টোবর) মাঠে নামছে ব্রাজিল। তবে এ ম্যাচের দলের সবচেয়ে বড় তারকা নেইমারের খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বুধবার (৭ অক্টোবর) অনুশীলন করার সময় হঠাৎ পিঠে ব্যথা পান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। অনুশীলন সেশন আর শেষ করতে পারেননি।

ব্রাজিল দলের চিকিৎসক রোদ্রিগো লাসমার তেরেসপোলিসের ট্রেনিং গ্রাউন্ডে সাংবাদিকদের বলেছেন, নেইমারের চিকিৎসা শুরু হয়ে গেছে। তবে সাও পাউলোর নেউকুইমিকা অ্যারেনায় খেলার জন্য তার ফিটনেস নিয়ে এখন কিছু বলা যাচ্ছে না।

লাসমার বলেছেন, ‘আজ পিঠের নিচের দিকে ব্যথা অনুভব করেছেন নেইমার। ট্রেনিং থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ফিজিক্যাল থেরাপি নিচ্ছেন। সাও পাউলোতে যাবো আমরা এবং সেখানেই তার চিকিৎসা ও ওষুধপত্র চলবে। তিনি কীভাবে সেরে উঠবেন তা জানার জন্যর ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। তারপরই এই ম্যাচে তার খেলা হবে কি না সেই বিষয়ে ভালো একটা ধারণা পাবো আমরা।’

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ব্রাজিল ফুটবল কনফেডারেশনের ফুটেজে দেখা গেছে, নেইমার তার পিঠে হাত দিয়ে রেখেছেন এবং মাঠে হাঁটু গেড়ে বসে আছেন। বিশ্বকাপ বাছাই শুরুর আগে ইনজুরিতে এরই মধ্যে দুই তারকা গোলকিপার আলিসন ও স্ট্রাইকার গাব্রিয়েল জেসুসকে হারিয়েছে ব্রাজিল।

সান নিউজ/বিএম/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা