ছবি: সংগৃহীত
খেলা

মুশফিক-শান্তর সেঞ্চুরি; গলে বাংলাদেশের দিন

স্পোর্টস ডেস্ক

গলে অনেক সুখস্মৃতির পাশাপাশি হতাশার রেকর্ডও আছে বাংলাদেশের। গল টেস্টের প্রথম দিনটা বাংলাদেশ নিজেদের করে নিয়েছে মুশফিকুর রহিম আর নাজমুল হোসেন শান্তর হার না মানা সেঞ্চুরিতে।

প্রথম দিন শেষে ৯০ ওভারে ৩ উইকেটে ২৯২ রান তুলেছে বাংলাদেশ। শান্ত ১৩৬ আর মুশফিক ১০৫ রানে অপরাজিত আছেন। শান্ত-মুশফিকের জুটি থেকে এখন পর্যন্ত এসেছে ২৪৭ রান।

গলে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। ধীর শুরু করেন দুই ওপেনার সাদমান ইসলাম আর এনামুল হক বিজয়। ১০ বল খেলে রানের খাতা খুলতে পারেননি বিজয়। আসিথা ফার্নান্ডোর বলে উইকেটরক্ষক কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

সেট হয়ে আউট হন আরেক ওপেনার সাদমান ইসলাম। ৫০ বলে ১৪ রানে তার ইনিংস। উইকেট পান থারিন্ডু রত্নানায়েকে।

আত্মবিশ্বাসের সঙ্গে খেলছিলেন মুমিনুল হক। কিন্তু আরও একবার ইনিংস বড় করতে না পারার হতাশায় ডুবতে হয় তাকে। ২৯ করে রত্নানায়েকের দ্বিতীয় শিকার হন তিনি। ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

সেখান থেকে শান্ত আর মুশফিকের জুটি। টেস্টে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো নাজমুল হোসেন শান্তর। ২১ ইনিংস এবং প্রায় দেড় বছর পর সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশ অধিনায়ক। সবশেষ ২০২৩ সালের নভেম্বরে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন শান্ত।

টেস্ট ক্যারিয়ারে এটি শান্তর ষষ্ঠ সেঞ্চুরি। এরপর সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিকও। যেটি তার ক্যারিয়ারের ১২তম টেস্ট সেঞ্চুরি। প্রায় ১০ মাস পর সেঞ্চুরি পেয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।


সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা