খেলা

ফরিদপুরে আবাহনী ক্রীড়া চক্রের সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুর আবাহনী ক্রীড়া চক্রের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর পৌরসভা ভবন সংলগ্ন নিজস্ব তিনতলা ভবনের তৃতীয় তলায় এ সভার আয়োজন করা হয়।

ক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি মজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সাধারণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহ-সভাপতি আমিনুর রহমান ও মো. মোসলেম উদ্দিন এবং সদস্য গোলাম নাসির, কামরুল ইসলাম, মিজানুর রহমান, শামীম তালুকদার প্রমুখ।

এ সাধারণ সভায় শামীম হককে সভাপতি ও জাভেদ পারভেজকে সাধারণ সম্পাদক করে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এ কমিটির অপর দুই সদস্য হলেন, জ্যেষ্ঠ সহ-সভাপতি খলিফা কামালউদ্দিন এবং কোষাধ্যক্ষ শেখ নূরুল ইসলাম।

সভায় এ মর্মে সিদ্ধান্ত হয় চার সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে ৩৭ সদস্য বিশিষ্ট চার বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

সভার শুরুতে অআবহানী ক্রীড়া চক্র ফরিদপুরের সদস্য প্রয়াত সভাপতি মাহবুবর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও সদস্য সুমান্ত বিশ্বাস ও মাছিম ফকিরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ওই সভায় প্রত্যেক সদস্যকে আবহানী ক্রীড়া চক্রের লগো সম্বলিত টিসার্ট তুলে দেওয়া হয়। পরে সকলকে মধ্যাহ্ণ ভোজে আপ্যায়িত করা হয়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা