লিভারপুলকে ৭ গোল হজম করালো অ্যাস্টন ভিলা!
খেলা

লিভারপুলকে ৭ গোল হজম করালো অ্যাস্টন ভিলা

স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে বড় লজ্জায় ফেললো অ্যাস্টন ভিলা! চ্যাম্পিয়নদের গুণে গুণে ৭ গোল দিয়েছে গত মৌসুমের তলানির দল অ্যাস্টন ভিলা। ম্যাচে ৭-২ গোলের লজ্জাজনক হার নিয়ে মাঠ ছাড়ে ইয়র্গেন ক্লপের শিষ্যরা

১৯৬৩ সালের পর থেকে লিভারপুল এই প্রথম কোন ম্যাচের সাত গোল হজম করলো। গত বছরের ৩ জানুয়ারির পর এটি প্রিমিয়ার লিগে তাদের তৃতীয় পরাজয়।

লিগের ইতিহাসের অন্যতম অবিশ্বাস্য এই স্কোরলাইনের ম্যাচে অ্যাস্টন ভিলার স্ট্রাইকার ওলি ওয়াটকিন্স প্রথমার্ধেই নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন। এ ম্যাচে অ্যাস্টন ভিলার অধিনায়ক প্লেমেকার জ্যাক গ্রিলিশ নিজে জোড়া গোল করেন এবং আরও তিনটি গোলের অ্যাসিস্ট করেছেন।
ব্রেন্টফোর্ডের সাবেক স্ট্রাইকার ওয়াটকিন্সের নামের পাশে ম্যাচটি শুরুর আগে প্রিমিয়ার লিগে কোন গোলই ছিল না। অথচ ম্যাচের ৪৫ মিনিটের মধ্যেই তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন।

অ্যাস্টন ভিলার প্রথম গোলটি আসে লিভারপুলের গোলরক্ষক আদ্রিয়ানের বিরাট এক ভুল থেকে। গোলবারে থাকা আদ্রিয়ান সরাসরি বলটি তুলে দেন প্রতিপক্ষের প্লেমেকার গ্রিলিশের পায়ে, যিনি বক্সের ভেতরে থাকা স্ট্রাইকার ওয়াটকিন্সকে পাস দিতে সামান্যতম ভুল করেননি।

ওয়াটকিন্সের দ্বিতীয়টি গোলটি ছিল দেখার মতো। বাম পাশ থেকে ঢুকে গোলবারের উপরের কোণে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন তিনি।

দুই গোল হজম করার পর চ্যাম্পিয়নদের ম্যাচের ফেরার সুযোগ করে দিয়েছিলেন লিভারপুলের মিশরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহ। কিন্তু দুই মিনিটের মধ্যে জন ম্যাকগিন ভিলার পক্ষে আরেক গোল করে ৩-১ ব্যবধান করে ফেলেন।

প্রথমার্ধের ৩৯তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ওয়াটকিন্স, ত্রেজেগুয়েতের ক্রস থেকে হেড করে এবার জালে বল জড়ান তিনি। ১০ বছর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দিমিত্রি বার্বাতোভের পর লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগে প্রথম হ্যাটট্রিকের কীর্তি গড়লেন ওয়াটকিন্স।

বিরতির পর খেলা শুরু হলে গোলের একই ধারাবাহিকতা বজায় থাকে, বক্সের ঠিক বাইরে থেকে গ্রিলিশের তৃতীয় অ্যাসিস্টে দলের পঞ্চম গোলটি করেন রস বার্কলে।

ম্যাচের ঠিক ৬০ মিনিটের সময় রবার্তো ফিরমিনোর পাস থেকে গোল করে ব্যবধান কমান মোহাম্মদ সালাহ। তবে অ্যাস্টন ভিলার অধিনায়ক জ্যাক গ্রিলিশ দলের পক্ষে আরো দুটি গোল করে ইংলিশ চ্যাম্পিয়নদের লজ্জায় ডোবান।

চলতি মৌসুমে অনেকগুলো অবিশ্বাস্য ম্যাচ ইতোমধ্যে হয়ে গেছে, এই ম্যাচের আগে টটেনহ্যামের কাছে ম্যানচেস্টার ইউনাইটেড ৬-১ গোলের বড় ব্যবধানে হেরেছে।

তবে অ্যাস্টন ভিলার কাছে চ্যাম্পিয়ন লিভারপুলের এই পরাজয় সবকিছু ছাপিয়ে গেছে! এ ম্যাচ জিতে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে অ্যাস্টন ভিলা, শীর্ষে থাকা এভারটনের চেয়ে এক ম্যাচ কম খেলেছে গত মৌসুমের তলানিতে থাকা অ্যাস্টন ভিলা।

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সময়ের সঙ্গে নিরাপত্তার ধারণ...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা