খেলা

ইউনিসেফের নতুন শুভেচ্ছা দূত মুশফিক

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে বাংলাদেশে ইউনিসেফের নতুন শুভেচ্ছা দূত হিসেবে মনোনীত করা হয়েছে। সারাদেশে শিশু অধিকার বিষয়ে প্রচারণার জন্য ইউনিসেফের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি।

ইউনিসেফের দূত হিসেবে মুশফিকের কাজ হবে শিশুদের অধিকার এবং তারুণ্যকে প্রভাবিত করে সেসব বিষয়ে সচেতনতা বাড়াতে সহায়তা করা। শিক্ষার অধিকার, দারিদ্র্য ও বৈষম্যের প্রভাব এবং সহিংসতা, নির্যাতন এবং শোষণের বিরুদ্ধে সুরক্ষার জন্য শিশুদের প্রয়োজনীয়তার বিষয়ে কাজ করবেন তিনি।

এ বিষয়ে আজ রোববার (৪ অক্টোবর) গণমাধ্যমকে মুশফিক বলেন, ‘একজন ক্রিকেট খেলোয়াড় এবং একজন বাবা হিসেবে আমি বাচ্চাদের জন্য বিশেষত সবচেয়ে ঝুঁকিপূর্ণদের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে একত্রিত করতে যথাসাধ্য চেষ্টা করব।’

মুশফিকুর রহিমকে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম দক্ষ ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয়। অভিষেকের পর থেকে জাতীয় দলের একজন নিয়মিত সদস্য মুশফিক আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ১২,০০০ আন্তর্জাতিক রান এবং ১৪টি সেঞ্চুরি নিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের শীর্ষ তিন রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন।

এর আগে ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, মোহাম্মাদ আশরাফুল ও সাকিব আল হাসান।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার

মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে গণপিটুনি, লাঞ্ছনা বা বাড়িঘর ভাঙচুর না করে...

সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা 

দেশে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে...

উদ্বোধন হলো বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (...

জুনের ১৫ দিনে ১৬২ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা

চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬২ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার...

সীমান্তে পুশইনে সহায়তা করার অভিযোগে আটক ৭

রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে পুশইনের চেষ্টা বিএসএফেরচাঁপাইনবাবগঞ্জের গোমস্ত...

 ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু ২৮ জুন

দীর্ঘ বিরতির পর দেশে আবারও দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্প...

১ ম্যাচেই ভাগ্য বদল, ৪৫ হাজার থেকে ৭ মিলিয়ন ফলোয়ার ভোজিনহার 

বিশ্বকাপ ফুটবলের মঞ্চ যে রাতারাতি কাউকে বৈশ্বিক তারকা বানিয়ে দিতে পারে, এর বড়...

মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার

মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে গণপিটুনি, লাঞ্ছনা বা বাড়িঘর ভাঙচুর না করে...

উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।...

তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তির পর হরমুজ প্রণালি পুনরায় খুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা