খেলা

সবাইকে নিয়েই কাজ করবো : কাজী সালাউদ্দিন 

নিজস্ব প্রতিবেদক :

টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন। শনিবার (০৩ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে সম্মিলিত পরিষদ থেকে সভাপতি নির্বাচিত হন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে এবারও আধিপত্য দেখিয়েছেন কাজী মো. সালাউদ্দিন।

২১ সদস্যের নির্বাহী কমিটির নির্বাচনে শীর্ষ পাঁচটিসহ ১৪ পদে বিজয়ী হয়েছেন তার নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদের প্রার্থীরা। শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদ পেয়েছে ৬টি সদস্য পদ। দুই প্রার্থী তাবিথ আউয়াল ও মহিউদ্দিন আহমেদ মহি সমান ৬৫ টি করে ভোট পাওয়ায় একটি সহ-সভাপতি পদে আগামী ৩১ অক্টোবর পুনরায় ভোট হবে।

সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও তিনটি সহ-সভাপতির পর ৯টি সদস্য পদ পেয়ে রীতিমতো জয়জয়কার কাজী সালাউদ্দিনদের। সম্মিলিত পরিষদ থেকে যে ৬ জন সদস্য পদে হেরেছেন তারা হলেন- শওকত আলী খান জাহাঙ্গীর, অমিত খান শুভ্র, ইকবাল হোসেন, আসাদুজ্জামান মিঠু ও সৈয়দ রিয়াজুল করিম। সমন্বয় পরিষদ থেকে সদস্য পদে বিজয়ী ৬ জন হলেন- আবদুল ওয়াদুদ পিন্টু (৮৬ ভোট), আরিফ হোসেন মুন (৮৫), টিপু সুলতান (৮১), আমের খান (৬৯), সাইফুল ইসলাম (৬৯) ও মহিদুর রহমান মিরাজ (৬৮)।

সম্মিলিত পরিষদের বিজয়ী সদস্যরা হলেন- জাকির হোসেন চৌধুরী (৮৭ ভোট), বিজন বড়ুয়া (৮৫), নুরুল ইসলাম নুরু (৮৪), মাহিউদ্দিন আহমেদ সেলিম (৮৪), সত্যজিৎ দাশ রুপু (৭৬), ইলিয়াস হোসেন (৭৫), ইমতিয়াজ হামিদ সবুজ (৭৪), মাহফুজা আক্তার কিরণ (৭০) এবং হারুনুর রশিদ (৭০)।

বাফুফের নির্বাচনে বিদায়ী কমিটির যারা হেরেছেন তারা হলেন- সভাপতি পদে বাদল রায় (গতবার ছিলেন সহ-সভাপতি), সহসভাপতি পদে আমিরুল ইসলাম বাবু (গতবার ছিলেন সদস্য), সদস্য পদে হেরেছেন শওকত আলী খান জাহাঙ্গীর, অমিত খান শুভ্র ও ইকবাল হোসেন।জয়ী হয়েছেন যে ২০ জন

সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি ইমরুল হাসান, কাজী নাবিল আহমেদ, আতাউর রহমান মানিক।সদস্য- জাকির হোসেন চৌধুরী, আবদুল ওয়াদুদ পিন্টু, বিজন বড়ুয়া, আরিফ হোসেন মুন, নুরুল ইসলাম নুরু, মাহিউদ্দিন আহমেদ সেলিম, টিপু সুলতান, সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াস হোসেন, ইমতিয়াজ হামিদ সবুজ, মাহফুজা আক্তার কিরণ, হারুনুর রশিদ, আমের খান, সাইফুল ইসলাম ও মহিদুর রহমান মিরাজ।

কাজী সালাউদ্দিন এই নির্বাচন জয়ের পুরো কৃতিত্ব দিয়েছেন যারা ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন। শনিবার মধ্যরাতে নির্বাচন জয়ের পর সালাউদ্দিন তার প্রতিক্রিয়ায় সাংবাদিকদের একথা জানান। এসময় তিনি আরও জানান ফুটবলের উন্নয়নের জন্য ভবিষ্যতে সবাইকে নিয়েই কাজ করবেন তিনি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা