খেলা

ভোট গণনার সময় বের করে দেয়ার অভিযোগ মানিকের

স্পোর্টস ডেস্ক : বাফুফে নির্বাচনে ভোট গণনার সময় বের করে দেয়া হয়েছে সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিককে। গণমাধ্যমের সামনে এসে এমন অভিযোগ করেছেন তিনি নিজেই।

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে চলছে বাফুফের নির্বাচন। আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা। তবে গণনাস্থল থেকে সভাপতি প্রার্থী ও কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী মানিককে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে এখনই ভেন্যু ছাড়ছেন না বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে ভোটবর্জন করবেন না বলেও গণমাধ্যমকে জানিয়েছেন শফিকুল ইসলাম মানিক।

এবারের নির্বাচনে ১৩৯ জন কাউন্সিলরের মধ্যে ভোট দিয়েছেন ১৩৫ জন। কিছুক্ষণ পর জানা যাবে কে হচ্ছেন বাফুফের আগামী ৪ বছরের সভাপতি!

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা